• এই মোর কপালে ছিল
    এই মোর কপালে ছিল, প্রাণের নাথ ছাড়ি গেল, সখী লই যাব মথুরাতে। মথুরাতে প্রাণধন, চল চল সখীগণ, ছাড়ি গেল সখা প্রাণনাথে।। হা হা প্রভু দীননাথ, তুমি বিনে পরমাদ, তুমি বিনে আঁধার বৃন্দাবন। শ্রীআলিমদ্দিনে কহে, শুনে রাধে মহাশয়ে, কৃষ্ণ সাথে হৈব দরশন।। keyboard_arrow_right
  • এই যে নাগরী আরাধিল হরি
    এই যে নাগরী আরাধিল হরি নিশ্চয় কহিলুঁ তোরে। প্রাণের গোবিন্দ পাইয়া আনন্দ সঙ্গতি লইল যারে।। আমা সভাকারে পরিহরি দূরে তারে লৈয়া সঙ্গোপনে। মদন-বিলাস করে পরকাশ বুঝিলাম অনুমানে।। রমণী-রমণ দুহুঁ-পদ-চিহ্ন পড়িয়া আছয়ে পথে। শফরী পতাকা ধ্বজ ঊর্দ্ধ-রেখা বজর অঙ্কুশ তাতে।। আমরা গোপিনী সভে ভাগি হীনী ভাগ্যবতী এই নারী। শশি কহে সতি বরজ-যুবতি তারে অনুকূল হরি।। keyboard_arrow_right
  • এই সব তত্ত্ব কহিল বেকত
    এই সব তত্ত্ব কহিল বেকত ইহা কে কহিতে পারে। ছায়ার মুকুর দেহ সে দেখহ এ কথা দেখিবে ছলে।। কালার ছটায়ে কালারূপ ধরে এ সব তরুর কুলে। গৌর দেহেতে গৌর বরণ ধরিয়াছে অবহেলে।। সখীর বচন হাসিয়া সঘন সকলি গৌর দেখি। আপনার দেহ দেখল গৌর দেখল সকল সখী।। নিকুঞ্জ-ভুবন সেই ত গৌর গৌর কালিয়া কানু। সকল গৌর […] keyboard_arrow_right
  • এই সব তত্ত্ব কহিল বেকত
    এই সব তত্ত্ব কহিল বেকত ইহা কে কহিতে পারে। ছায়ার মুকুর দেহ সে দেখহ এ কথা দেখিবে ছলে।। কালার ছটায়ে কালরূপ ধরে এ সব তরুর কুলে। গৌর দেহেতে গৌর বরণ ধরিয়াছে অবহেলে।। সখীর বচন হাসিয়া সঘন সকলি গৌর দেখি। আপনার দেহ দেখল গৌর দেখল সকল সখী।। নিকুঞ্জ-ভুবন সেই ত গৌর গৌর কালিয়া কানু। সকল গৌর […] keyboard_arrow_right
  • এই সে রস নিগূঢ় ধন্য
    এই সে রস নিগূঢ় ধন্য। ব্রজ বিনা ইহা না জানে অন্য।। দুই রসিক হইলে জানে। সেই ধন সদা যতনে আনে।। নয়নে নয়নে রাখিবে পীরিতি। রাগের উদয় এই সে রীতি।। রাগের উদয় বসতি কোথা। মদন মাদন শোষণ যথা।। মদন বৈসে বাম নয়নে। মাদন বৈসে দক্ষিণ কোণে।। শোষণ বাণেতে উপানে চাই। মোহন কুচেতে ধরয়ে ভাই।। স্তম্ভন শৃঙ্গারে […] keyboard_arrow_right
  • এইত মাধবী-তলে আমার লাগিয়া পিয়া
    এইত মাধবী-তলে আমার লাগিয়া পিয়া যোগী যেন সদাই ধেয়ায়।। সো পিয়া বিন হিয়া ফাটিয়া না যায় গো নিলজ পরাণ নাহি যায়।। সখি হে বড় দুখ রহল মরমে। আমারে ছড়িয়া পিয়া মথুরা রহল গিয়া এই বিধি লিখিল করমে।। আমারে লইয়া সঙ্গে কেলি-কৌতুক-রঙ্গে ফুল তুলি বিহরই বনে। নব কিশলয় তুলি শেওজ বিছায়ই রস-পরিপাটীর কারণে।। আমারে লইয়া কোরে […] keyboard_arrow_right
  • এইবার করুণা কর লোকনাথ গোঁসাই
    এইবার করুণা কর লোকনাথ গোঁসাই। দীনহীনের তুমি বিনে আর কেহ নাই।। তোমার চরণে আমার এই নিবেদন। সদাকাল থাকে যেন চরণে শরণ।। কি করিব কোথা যাব করি অনুবাদ। দীনহীন জানি প্রভু ক্ষেম অপরাধ।। আমি অতি মূঢ় মতি না জানি ভকতি। কি গতি হইবে মোর বোল প্রাণপতি।। নিকটে যাইতে নারি আমি দুরাচার। কৃপা কর নিজ গুণে মহিমা […] keyboard_arrow_right
  • এইবার পাইলে দেখা চরণ দুখানি
    এইবার পাইলে দেখা চরণ দুখানি। হিয়ার মাঝারে রাখি জুড়াব পরাণি।। তোমা না দেখিয়া মোর মনে বড় তাপ। অনলে পশিব কিংবা জলে দিব ঝাঁপ।। মুখের মুছাব ঘাম খাওয়াব পাণ গুয়া। শ্রমেতে বাতাস দিব এ চন্দন চুয়া।। বৃন্দাবনের ফুলেতে গাঁথিয়া দিব হার। বিনাইয়া বাঁধিব চূড়া কুন্তলের ভার।। কপালে তিলক দিব চন্দনের চাঁদ। নরোত্তমদাস কহে পিরীতের ফাঁদ।। keyboard_arrow_right
  • এইবার হইলে দেখা রাঙ্গা চরণ দুখানি
    এইবার হইলে দেখা রাঙ্গা চরণ দুখানি। হিয়ার মাঝারে থুঞা যুড়াব পরাণি।। তোমা না দেখিঞা শ্যাম মনে বড় তাপ। আনলে পশিএ কিম্বা জলে দিয়া ঝাঁপ।। মুখের মুছাইব ঘাম খাওাইব পান গুয়া। শ্রমেতে বাতাস দিব চন্দন আর চূয়া।। বৃন্দাবনের ফুলের গাঁথিয়া দিব হার। বিনাইঞা বান্ধিব চূড়া কুন্তলের ভার।। কপালে তিলক দিব চন্দনের চাঁদ। নরোত্তম দাস কহে পিরিতের […] keyboard_arrow_right
  • এইরূপে নব নাগর রসিক
    এইরূপে নব নাগর রসিক করিতে রসের লীলা। গুপত পীরিতি করিতে আরতি রচিল নাগর কালা।। নানা বৃক্ষগণ করে সুশোভন বিকসি কুসুম তারা। ফুলকুল তারা তরুকুলে যত মকরন্দ ঝরে সারা।। ময়ূর ময়ূরী চাতক চাতকী হংসিনী হংস যে জোড়ে। বেড়িয়া রতন মন্দির সুন্দর কলরব বড় করে।। ভ্রমরা ভ্রমরী কুসুমে গুঞ্জরি সুধা-পানে ভেল ভোরা। যমুনার যত জলচর কত জোড়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ