• এক জ্বালা ঘর হৈল বাহিরে জ্বালা কানু
    এক জ্বালা ঘর হৈল বাহিরে জ্বালা কানু। জ্বালাতে জ্বলিল প্রাণ সারা হৈল তনু।। কি করিব কোথা যাব কি হবে উপায়। গরল সমান লাগে বচন হিয়ায়।। কাহারে কহিব কেবা যাবে পরতীত। মরণ অধিক ভেল কানুর পীরিত।। জারিলেক তনু মন,কি আর ঔষধে। জগত ভরিল এই কানু-পরিবাদে।। লোক-মাঝে ঠাঁই নাই অপযশ দেশে। বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • এক জ্বালা গুরুজন আর জ্বালা কানু
    এক জ্বালা গুরুজন আর জ্বালা কানু। জ্বালাতে জ্বলিল দে সারা হৈল তনু।। কোথায় যাইব সই কি হবে উপায়। গরল সমান লাগে বচন হিয়ায়।। কাহারে কহিব কেবা যাবে পরতীত। মরণ অধিক হৈল কানুর পিরীত।। জারিলেক তনু মন কি করে ঔষধে। জগত ভরিল কালা কানু পরিবাদে।। লোকমাঝে ঠাঁই নাই অপযশ দেশে। বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • এক তিল তিল আধ যো ধনী তুয়া বিনে
    এক তিল তিল আধ যো ধনী তুয়া বিনে জীবন রাখিতে সন্দেহ। সো চির পরিহরি তুহুঁ আয়লি হরি পুরে রহলি করি গেহ।। বিরহিনী তুহারি অবধি গণি অনুখণ নখর লিখব ক্ষিতি খোই। ঝামরি পাণি হানি উর পরি পুন পুন পামরী পাঁতরে রোই।। ধনী বহু কঠিনী অবহু জীউ রাখএ হামারি গমন প্রতিআশ। ভবন যাই ভণব যব ইহ সব […] keyboard_arrow_right
  • এক দিন গোচারণে সকল সখা সনে
    এক দিন গোচারণে সকল সখা সনে বসি এক তরুয়ার ছায়। নন্দের নন্দন হরি কহে কিছু মৌন ধরি সুবল সখার পানে চায়।। সখা হে, কহ দেখি কি করি উপায়। হিয়া করে কেন মত সহিতে না পারি এত নিরন্তর জ্বলিছে হিয়ায়।। হৃদয়ের কথা জান আমার বচন শুন কহ দেখি আমার যবম। মরম ব্যথিত তুমি কি আর বলিব […] keyboard_arrow_right
  • এক দিন বর নাগর শেখর
    এক দিন বর নাগর শেখর কদম্ব তরুর তলে। বৃকভানু-সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে।। রসের শেখর নাগর চতুর উপনীত সেই পথে। শির পরশিয়া বচনের ছলে সঙ্কেত করিল তাতে।। গোধন চালায়ে শিশুগণ লয়ে গমন করিলা ব্রজে। নীর ভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাই আইলা গৃহমাঝে। । কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে শুনলো রাজার ঝিয়ে। তোমা অনুগত বঁধুর সঙ্কেত […] keyboard_arrow_right
  • এক দিন মথুরা হৈতে ফল লৈয়া আচম্বিতে
    এক দিন মথুরা হৈতে ফল লৈয়া আচম্বিতে আইলা সে ফল বেচিবারে। ফল লেহ ফল লেহ ডাকে পুন পুন সেহ নামাইলা নন্দের দুয়ারে।। ব্রজশিশু শুনি তায় ফল কিনিবারে ধায় বেতন লইয়া পরতেকে। কিনি কিনি ফল খায় আনন্দিত হিয়ায় পসারী বেড়িয়া একে একে।। শুনি কৃষ্ণ কুতূহলী ধান্য লইয়া একাঞ্জলি কর হৈতে পড়িতে পড়িতে। পসারী নিকটে আসি ফল […] keyboard_arrow_right
  • এক দিন যাইতে সই ননদিনী সনে
    এক দিন যাইতে সই ননদিনী সনে। শ্যাম বঁধুর কথা পড়ি গেল মনে।। ভাবে ভরল মন চলিতে না পারি। অবশ হইল তনু কাঁপে থরহরি।। কি করিব সখি সে হইল বড় দায়। ঠেকিনু বিপাকে আর না দেখি উপায়।। ননদী বোলয়ে হা লো কি না তোর হইল। চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।। keyboard_arrow_right
  • এক দিন লহু হাসি অদ্বৈত-মন্দিরে আসি
    এক দিন লহু হাসি অদ্বৈত-মন্দিরে আসি বসিলেন শচীর কুমার। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিলা বিচার।। শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরাণী আসি কহিলেন মধুর বচন। তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে বোলে কিছু শচীর নন্দন।। শূন ঠাকুরাণি সীতা বৈষ্ণব আনিয়ে এথা আমন্ত্রণ করিয়া যতনে। যেবা গায় যেবা বায় আমন্ত্রণ করি তায় পৃথক্ পৃথক্ […] keyboard_arrow_right
  • এক নিবেদন করি পুনঃ পুনঃ
    এক নিবেদন করি পুনঃ পুনঃ শুন রজকিনী রামি। যুগল চরণ শীতল দেখিয়া শরণ লইলাম আমি।। রজকিনী-রূপ কিশোরী-স্বরূপ কামগন্ধ নাহি তায়। না দেখিলে মন করে উচাটন দেখিলে পরাণ জুড়ায়।। তুমি রজকিনী আমার রমণী তুমি হও মাতৃ পিতৃ। ত্রিসন্ধ্যা যাজন তোমারি ভজন তুমি বেদমাতা গায়ত্রী।। তুমি বাগবাদিনী হরের ঘরণী তুমি সে গলার হারা। তুমি স্বর্গ মর্ত্ত পাতাল […] keyboard_arrow_right
  • এক পয়োধর চন্দন লেপিত
    এক পয়োধর চন্দন লেপিত আরে সহজই গোর। হিম ধরাধর কনক ভূধর কোরে মিলল জোড়।। মাধব তুয়া দরশন কাজে। আধ পদচারি করত সুন্দরী বাহির দেহলী মাঝে।। ডাহিন লোচন কাজরে রঞ্জিত ধবল রহল বাম। নীল ধবল কমল যুগলে চাঁদ পূজল কাম।। শ্রীযুত হুসন জগৎ ভূষণ সেহ ইহ রস জান। পঞ্চ গৌড়েশ্বর ভোগ পুরন্দর ভণে যশোরাজ খান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ