• ডালী কনক পসারল
    ডালী কনক পসারল নয়নাযোগ বেসাহল। নৈনা কোনা আইলি সকল যোগ সভ লাইলি।। হেমত আনল বর পসুপতী একোনে বাজথি দৃঢ়মতী।। সুভ সুভ কয় সভ ভাখীঅ গৌরী, বসি হর কৈঁ রাখীঅ।। ভনহিঁ বিদ্যাপতি গাওল জোগনিক অন্ত নহি পাওল।। keyboard_arrow_right
  • ডুব্‌ ডুব্‌রে বাউলের মন
    ডুব্‌ ডুব্‌রে বাউলের মন, ভাব সাগরে ডুব দিয়ে যা জন্ম মরণ করে পণ। দৃঢ় মনে শক্ত ভাবে প্রাণ করিলে সমর্পণ, ভাবে ভাবে ভাবের পুতুল হবেরে, তোর দরশন। পুতুল খেলায় পুতুল সাজে, বনমালী সাক্ষাতে, দেখা দিয়ে গুপ্ত ভাবে গুম্‌ হয়ে যায় সেই রতন। ডুবলে বাঁচে ঐ সাগরে, ভাসলে তোমার হয়না ফল, চরণ তরী চড়গে রে মন, […] keyboard_arrow_right
  • ঢল ঢল কষিত কাঞ্চন তনু গোরি
    ঢল ঢল কষিত কাঞ্চন তনু গোরি। ধরণী পড়িছে নব যৌবন-হিলোরি।। বয়ন শরদ-সুধানিধি নিরালঙ্ক। মনমথ-মথন অলপ দিঠি বঙ্ক।। কি বলিব আব রাই কি বলিব আর। ভুবনে কি দিব হেন উপমা তোমার।। কুটিল কবরী বেঢ়ি কুসুমক জাদ। সুরঙ্গ সিন্দুর ভালে অতি পরমাদ। [নাসিকার আগে গজ-মুকুতা হিলোরে। পরাণ নিছিয়ে তোমার নয়নে কাজরে।।] উন্নত উরজ কিবা কনক-মহেশ। মুঠিতে ধাবণ […] keyboard_arrow_right
  • তখনি বলিলু তোরে যাইস না যমুনা তীরে
    তখনি বলিলু তোরে, যাইস না যমুনা তীরে, যাইস না লো কদম্বের তলে। তাহা না শুনিলা কাণে, এখন বলহ কেনে, গা মোর কেমন কেমন করে।। রাঙ্গা হাত রাঙা পা, মেঘের বরণ গা, রাঙ্গা সে দীঘল দুটি আঁখি। কাহার শকতি উহার, দিঠিতে পড়িলে গো, ঘরে আসে আপনাকে রাখি।। কাণের কুণ্ডল তার, আস্তা মানুষ গিলে, কাচা পাকা কিছুই […] keyboard_arrow_right
  • তনু তনু লাগি জাগি নিশি বঞ্চই
    তনু তনু লাগি জাগি নিশি বঞ্চই তহিঁ পুন বিঘটন মানি। দীপ জারি মঝু বদন নেহারই সো পুন বিছুরল জানি।। সজনি মঝু মনে লাগএ ধন্দ। নব নব লেহ কৈছে অব তেজল বিদগধ গোকুলচন্দ।। মঝু মুখ হেরি ফেরি পুন ধাওল নবিন পিরীতি করি বাদ। না জানিএ কোন গহন পরবেশল অবহিঁ পড়ল পরমাদ।। মাইক অচল প্রেম পহুঁ বারল […] keyboard_arrow_right
  • তনু পরচিঞা রসের ভরে
    তনু পরচিঞা রসের ভরে। আপনার তনু ধরিতে নারে।। সখীগণ সঙ্গে সঙ্গীত গায়। কেহ তাল ধরে কেহ বাজায়।। আলি নাচাইয়া আপনি নাচে। শ্রম-জল নীল-বসনে মুছে।। কপূর সহিত খপুর পাণ। খায়ে হাসে ভাসে রসের বান।। প্রিয়-সখী সঞে পাশক খেলে। বঁধু-পণে শশিশেখর বলে।। keyboard_arrow_right
  • তবে ভগবতি বলে শীঘ্রগতি
    তবে ভগবতি বলে শীঘ্রগতি চল বেলা গেল বয়্যা। চলে গোপীগণ হরষিত মন যতনে উথারি লয়্যা।। ভুক্ত ভানু শেষ কদলি সন্দেশ তণ্ডুল কুসুম-মালা। কুটিলার ভয় নৈবেদ্য সঞ্চয় যতনে সাজায়ে থালা।। যেন পূর্ব্ববত শঙ্খ আদি যত ঘোর শব্দ হুলাহুলি। আগে ভগবতি মাঝে রসবতি পাশ গোপাঙ্গনা বলি।। দেবী ভগবতী গোপিকা সঙ্গতি মিলিলা জটিলা-বাস। কৃষ্ণ লীলাসিন্ধু তার এক বিন্দু […] keyboard_arrow_right
  • তবে কহে সেই গোপের রমণী
    তবে কহে সেই গোপের রমণী– “শুন গো, জসদা রানি, বড় অপরূপ শুন কহি কথা [* * *] অনেক ছায়ালে কোলে করি কত চুম্বন করিএ মুখ। তোমার নন্দনে চুম্বন করিতে বাড়এ অনেক সুখ।। [* * *]হ লাগিল মরমে ছুইতে বালক-অঙ্গ। জেমত গোলোক– বৈভবেতে সুখ পাইলাম তেমন রঙ্গ।। অঙ্গনিজ [* * *] ত ভেল এ কন বুঝিতে […] keyboard_arrow_right
  • তবে কহে সেই যুগিআ ভিখারী
    তবে কহে সেই যুগিআ ভিখারী ‘”শুনহ জসদা মাতা। এমত ছাআলে নিবিড়ে রাখিহ * * *।। ইহ সে হয়েন পুরুষ উত্তম ইহার আপদ নহে। তথাপি গুপতে রাখিবে ছাআলে কহিল কিছুই তোহে।। পুরূবে * * * ন নন্দরাণী, জে কালে এ কথা হয়ে। সে দিনে দেবের সুরপুর মুঞি গেছিলাম আমি তায়ে।। বসু * * * গেছিলা আর […] keyboard_arrow_right
  • তবে সবে গোপীগণ মণ্ডলী করি
    তবে সবে গোপীগণ মণ্ডলী করি। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী।। দুহুঁ অঙ্গ পরশিতে দুহুঁ ভেল ভোর। আজুক আনন্দ কো করু ওর।। নব রঙ্গিণী রাধা রসময় শ্যাম। চৌদিকে গোপিনী সব অতি অনুপাম।। অপরূপ রাধা কানু বিলাস। আনন্দে নিরখই গোবিন্দদাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ