• যব হরি পুরী মথুরা গেল
    যব হরি পুরী মথুরা গেল দুখদে অতনু অধিক ভেল সব সুখ গেল দূরে। এ নব যৌবন বিফলে গেল গুণি গুণি তনু ঝুরে শুন সখি বলি তোরে।। আর কার বামে দেয়ব ঠেস উরে করি বেণী বনাব বেশ অভাগিনী পাপিনীরে। (কেবা) হায় বিনোদিনী শ্যাম সোহাগিনী বলিয়ে বসাব কোরে।। যখন কোপেতে করিতু মান কাতরে ধরণী লুঠত কান গরবে […] keyboard_arrow_right
  • যমুনা দেখিয়া মনে আনন্দ বাড়িবে
    যমুনা দেখিয়া মনে আনন্দ বাড়িবে। তাহাতে করিয়া স্নান হিয়া জুড়াইবে।। মাধুকরী মাঙ্গি খাবো যমুনার নীর। খাইয়া তাপিত হিয়া হইবে সুস্থির । লীলাস্থান দেখিয়া আনন্দ হবে মন। প্রেমেতে মগন হইয়া করিব রোদন ।। উচ্চৈস্বরে ডাকিব হা রাধাকৃষ্ণ বাণী। প্রেমে গদগদ সদা লোটাই ধরণী।। রাধাকৃষ্ণ পদ সেবা মনে এই আশ। প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। keyboard_arrow_right
  • যমুনা যাইঞা শ্যামেরে দেখিঞা
    যমুনা যাইঞা, শ্যামেরে দেখিঞা, ঘরে আল্য বিনোদিনী, বিরলে বসিঞা, কান্দিঞা কান্দিঞা, ধেয়য়ে শ্যামরূপ খানি।। হেন বেলে তথা, আইল ললিতা, রাধা দেখিবার তরে। সে দশা দেখিয়া, বেথিত হইয়া তুলিয়া লইল কোরে।। নিজবাস দিয়া, মুখানি মুছিয়া প্রবোধ করিছে সখি। আজু কেন হেন হঞাছে এমন, বলনা কি হেতু দেখি ।। বাম করপর ধরিয়ে কপোল, মহা যোগিনীর পারা। ও […] keyboard_arrow_right
  • যমুনা হইয়া পার গেলা নন্দের আগার
    যমুনা হইয়া পার গেলা নন্দের আগার নিদ্রাগত যত পুরবাসী। দুর্গা যশোদার কাছে অমনি পড়িয়া আছে অকলঙ্ক যেন পূর্ণশশী।। বসুদেব দেখি কন্যা যশোদারে কহে ধন্যা এ কন্যা সামান্যা কভু নয়। অখিল ব্রহ্মাণ্ড কর্ত্রী সনাতনী জগদ্ধাত্রী মহামায়া হেন জ্ঞান হয়। ভাবে মনে কি করিব কাহারে লইয়া যাব দুইরূপ দেখি অপরূপ।। কন্যাটি লইয়া যাই দেখি কি করে গোঁসাই […] keyboard_arrow_right
  • যমুনা গভীর নদী যেন গঙ্গা বিষ্ণুপদী
    যমুনা গভীর নদী যেন গঙ্গা বিষ্ণুপদী বিশাল তরঙ্গ ভয়ঙ্কর। সে ভাদ্রমাসের জল কলকল টলমল ডুবে উঠে কুম্ভীর মকর।। বাসুদেব পায়্যা ভয় মনে স্তব্ধ হয়্যা রয় কেমনে হইব নদী পার। হইল বিষম কথা কেমনে যাইব তথা নাহি নৌকা নাহি কর্ণধার।। হেনকালে মহামায়া ধরিয়া শৃগাল কায়া নদী জলে করে বিচরণ।। দেখি শৃগালের গতি বসুদেব হৃষ্টমতি যমুনাতে নামিল […] keyboard_arrow_right
  • যমুনা তীরে ধীরে চলু মাধব
    যমুনা তীরে, ধীরে চলু মাধব, মন্দ মধুর বেণু বায়। ইন্দু বরণ, ব্রজবধু কামিনী, শয়ন তেজিয়া বনে ধায়।। অসিত অম্বর, অসিত সরসীরুহ অতসি কুসুম হিমকর। ইন্দ্র নীলমণি, উদরে মরকত, শিখি চূড়া অহিবর।। গোধূলি ধুসর বিশাল বক্ষস্থল গো ছাঁদ রজ্জু করে। দেখি অপরূপ রূপ মনোহর, জ্ঞানদাসের জ্ঞান হবে।। keyboard_arrow_right
  • যমুনা পুলিনে থাকি ডাকি নাথ আয়রে আয়
    যমুনা পুলিনে থাকি; ডাকি নাথ আয়রে আয়, হারে প্রাণের বন্ধে না চায়। আমি অতি অপরাধী, চতুর্দিকে আছে বাদী, ডাকি তোমায় নিরবধি, নিরাপদে রাখিবায়। তোমার আমার সুদের কষা, কম পড়িলে রতিমাষা, অঞ্চলে ঢাকিয়ে মুখ, ভ্রুকুটী দেখাও আমায়। তুমি আমার মন মহাজন, আমি হেন ঐ ক্ষুদ্রজন, লাভে মূলে করে পতন, বাকী রৈল মোট জমায়। ওহে নাথ কৃপা […] keyboard_arrow_right
  • যমুনা যাইতে শ্যামেরে দেখিলুঁ
    যমুনা যাইতে শ্যামেরে দেখিলুঁ আধনয়ানের কোণে। সেই হৈতে মোর হইল বেয়াধি শ্যামরূপ ভাবি মনে।। সজনি এমন হইল কেনে। শ্যাম বন্ধু সনে পিরীতি প্রসঙ্গ স্বপনে না ছিল মনে।। মুঞি সে অবলা কি জানি কি জ্বালা হিয়ার মাঝারে হৈল। নিরবধি সেই ধিকি ধিকি জ্বলে কে মোরে এমন কৈল।। keyboard_arrow_right
  • যমুনাক তীরে তরুতল সুশীতল
    যমুনাক তীরে তরুতল সুশীতল আসিয়া মিলিল দোন ভাই। সভে বলে ভাল ভাল কী খেলা খেলিবে বল আজু খেলা খেলিব এক ঠাঁই।। কারু কাছে ভেঁটা কড়ি রাম চারু দাঁড়াগুলি কেহ কেহ পাঁচনি ফিরায়। রাম কানাই কুতুহলে দাঁড়াইল দুই দলে শিশুগণ ধরি ধাওয়া ধাই।। সাতলি করিয়া পণ খেলায় রাখালগণ হারিলে লইব কান্ধে করি। বংশিবটের তলে রাখিয়ে আসিতে […] keyboard_arrow_right
  • যমুনাক তীর বন বানীরকুঞ্জ
    যমুনাক তীর বন বানীরকুঞ্জ। পুলকিত তরুবর কিশলয় পুঞ্জ।। মাধব বিদগধ রায়। মঝু মন উলসিত তহিঁ পরি ধায়।। আকুল নাগর বসল সোই ঠাম। পুরল সুন্দরি মনোরথ কাম।। ক্ষণে বাহু ধরাধরি ক্ষণে কর কোর কুঞ্জ হেরি মাতল দুহুঁ মন ভোর।। অবলা চরিত নাহ ভাল জান। গোবিন্দদাস দুহুক গুণ গান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ