• রাই কহে বাণী আমি অভাগিনী
    রাই কহে বাণী আমি অভাগিনী কত না দিয়াছি দুখ। আহা মরি মরি এসো প্রাণ-হরি শুকায়েছে চাঁদ মুখ।। আমার লাগিয়া এত দুখ পাইলে তুমি সে পরাণ পিয়া। না জানি বিধাতা আমারে গঢ়ল কুলিশ পাষাণ দিয়া।। ক্ষম মোর দোষ না হইও বিরস সহজ অবলা আমি। আমার বচনে না হবে মোচন রসিক নাগর তুমি।। শুনিয়া রাধার কাতর বচন […] keyboard_arrow_right
  • রাই কহে–শুন, মরম সজনি
    রাই কহে–“শুন, মরম সজনি, পীরিতে যাহার চিত। এবে এত দুখ নহে কোন সুখ কেমন ধরল রীত।। পীরিতি কে জানে এমন ধরণ প্রথমে আছিল ভাল। শেষে হেন করে নাহিক সংসারে ভাবিতে পরাণ গেল।। কি দোষ দেখিয়া সেই হেন পিয়া মধুপুর দূর দেশ। স্ত্রীবধ-পাতক ভয় না গণল হইল পরাণ শেষ।। আর কি এমন হইব মিলন সে হেন […] keyboard_arrow_right
  • রাই চল চল আর কেন বিলম্ব
    রাই চল চল আর কেন বিলম্ব ললিতা লহু লহু বলে। শ্রীহরি বলি উঠিল ধনি ধরি সখি-ভুজ-মূলে।। মণিদরপণ জলভাজন ধুপশক লেল। সম্পুট করি তাম্বুল পুরি গুণ চূড়হি দেল।। চামর বিজন লেই কাদম্বিনি চলি যায়। সুকমল জিনি রাইপদ আছে কন্টক ফুঁকে তায়।। রূপমঞ্জরি ভুজযুগ মেলি ভয়ে চলে কাছে কাছে। কেশরি জিনি মাঝা অতি ক্ষিণি ভয়ে ভাঙ্গে জনি […] keyboard_arrow_right
  • রাই নয়ান মেলিয়া কেন চাহ না
    রাই নয়ান মেলিয়া কেন চাহ না। তুমি মোর রতন জীবন ধন যৌবন মদন দহন শর সহ না। তুয়াক রূপরাশি পরশ সরসীরুহ অধীন জনেরে কেন দেহ না। তুয়া মুখ চান্দ অধরে অমৃত যুত হাসি বিকসি কেন কহ না।। দূরহি হুতাশনে মদনে জনু ভজলি পরশ নহিলে তনু রহ না। লেহ মোর খত লিখি দমোদর রহু সাখি তুয়া […] keyboard_arrow_right
  • রাই বলে শুন এগো প্রাণ সহচরি
    রাই বলে শুন এগো প্রাণ সহচরি। আজ এক অপরূপ রীতি গো তোমারি।। খরতর নিঃশ্বাসত বহিছে সত্বরে। সত্য কহ কপট না রাখিয় অন্তরে ।। দূতী কহে শুন রাধে আসিবার তরে। সেহি লাগি নিঃশ্বাস বহিছে খরতরে। অধরত শুখিয়াছে শুন গো দূতীকে।। দন্তে তৃণ লইয়া জত বিনয়ি কহিতে ।। কেমনেতে ভ্রষ্ট হৈছে তোমার অলকা। তোমার লাগি কৃষ্ণপদে পড়িল […] keyboard_arrow_right
  • রাই বলে শ্যামের আগে কি ধন মাগিব
    রাই বলে শ্যামের আগে কি ধন মাগিব। অনেক দিনের সাধ আছে মুরলী শিখিব।। মুরলীর এক রন্ধ্রে দোঁহে দিব ফুক। কি বোল বোলয়ে বাঁশী শুনিব কৌতুক।। মুরলী ধরিয়া ফুক দিল রাই কানু। রাধাকৃষ্ণ দুটি নাম বাজে ভিনু ভিনু।। সেবাচান্দ বলে এ কি রসের কৌতুকী। যেমন শ্যাম তেমনি বাঁশী তেমনই সুধামুখী।। keyboard_arrow_right
  • রাই রঙ্গিণী বিরঙ্গ কোথায় বন্ধুকে মিলাও
    রাই রঙ্গিণী বিরঙ্গ কোথায় বন্ধুকে মিলাও আনি কমলিনী কই তোমায়। মন নিল প্রাণ নিল গো সই প্রাণ বন্ধের প্রেম জ্বালায়। প্রাণ ছাড়া দেহ হইল বল এখন কি করি উপায়। বিচ্ছেদের তীক্ষ্ণ শরে প্রাণ বন্ধে মাইল আমায়। বন্ধু বিনে দেহ জ্বলে দাখ দাখিতে সর্ব গায়। বিচ্ছেদের তীক্ষ্ণ শরে দেহ জ্বলে জ্বলনায়। এগো প্রেম সাগরে ভাসাইল কালা […] keyboard_arrow_right
  • রাই রাই কর অবধান
    রাই রাই কর অবধান। তুআভাবে আকুল রসময় কান।। ধু কালিন্দীরতীরে বাস নিরক্ষিএ তোহ্মা। রসের আবেস হৈআ সদাএ আছি আহ্মা।। তোহ্মা নদেখিআ শ্যামে হাতেরবাঁশী ফেলে। ভূমিতে পড়িআ বাঁশী রাধা রাধা বোলে।। খেনে হাসি খেনে বাঁশী খেনে গড়ি জাএ। অধরে মুররি থুইআ তুআ গুণ গায়।। মীর ফএজুল্লা কহে রসবতী রাই। রসের পসার লৈআ ভেটগে কানাই।। keyboard_arrow_right
  • রাই লএ রামে কদম্ব-কাননে
    রাই লএ রামে কদম্ব-কাননে দাণ্ডাল্য রসিক হরি। রাহু জেন আসি গরাসিল সসি তেমতি রাধারে হেরি।। মেঘ হল হরি রাধিকা বিজুরি নবঘনে বেড়ি আসি। দুহার তুলনা দিতে নাহি সিমা নখপরে কত সসি।। নবঘন দেখি তিসিত চাতকি রসমই হল্য তাঅ। চাতকির আসা মিটাতে পিপাসা নবঘন স্যাম রাঅ।। রাধা লঞা কোরে নিভৃতে নিঅড়ে রসমঅ রসে ভোর। চান্দ পরে […] keyboard_arrow_right
  • রাই হেরল যব সো মুখ ইন্দূ
    রাই হেরল যব সো মুখ ইন্দূ। উছলল মন মাহা আনন্দ সিন্ধু।। ভাঙ্গল মান রোদনহিঁ ভোর। কানু কমলকরে মোছই লোর।। মান জনিত দুখ সব দূর গেল। দুহুঁ মুখ দরশনে আনন্দ ভেল।। ললিতা বিশাখা আদি যত সখিগণ। আনন্দে মগন ভেল দেখি দুইজন ।। নিকুঞ্জের মাঝে দোঁহার কেলি বিলাস। দূরহিঁ দূরে রহু নরোত্তম দাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ