• রাত পোয়ালে পাখিটে বলে দে রে তাই
    রাত পোয়ালে পাখিটে বলে দে রে তাই। (তখন) গুরু কার্য মাথায় থুয়ে কি করিরে কেমনে যাই।। আমি বলি আত্মারাম, নেওরে মুখে কৃষ্ণনাম, যাতে মুক্তি পাই। সে নামেতো হয় না রত, খাবো খাবো রব সদাই।। এমন পাখী কে পোষে, খেতে চায় সাগর চুষে কেমনে যোগাই। আমার বুদ্ধি গেল সাধ্যি গেল সার হ’লরে পেট্‌কো বাই।। আমি একজন […] keyboard_arrow_right
  • রাতি দিবসে রহু ধন্দ
    রাতি দিবসে রহু ধন্দ। ভাদরে বাদর মন্দ।। মন্দ মনসিজ মনহি দহ দহ দহই মারুত মন্দ। তরল জলধর বরিখে ঝরঝর হামারি লোচন ছন্দ।। উছল ভূধর পুরল কন্দর ছুটল নদ নদি সিন্ধুয়া। হাম সে কুলবতি পরক যুবতি গমনে জগ ভরি নিন্দুয়া।। keyboard_arrow_right
  • রাত্রে জনমলি কৃষ্ণ সভার উল্লাস
    [রাত্রে জনমলি কৃষ্ণ সভার উল্লাস। প্রাতঃকালে হাতে যেন পাইল আকাশ।। পুণ্য তিনি তিথি যোগ পাইয়া জনমিলা ভগবান । দ্বাপর যুগের ধর্ম্ম লোক পরিত্রাণ।।] নন্দ নাচে নীল রতনমণি প্যায়া। নানাধন বিলায় নন্দ পুত্রমুখ চ্যায়া।। গোঠে হইতে নন্দ ঘোষ আইলেন ধ্যায়া। হাতে লাঠি কান্ধে ভার নাচে থৈয়া থৈয়া।। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। গোকুলের গোয়ালা […] keyboard_arrow_right
  • রাধা মাধব নিকুঞ্জু বনে
    রাধা মাধব নিকুঞ্জু বনে। ধু ব্রহ্মা জারে স্তুতি করে চারি বআনে। হেন হরি নারাঅন দেখিবা নআনে।। পুষ্প চন্দন লৈআ গুপী সব ধাএ। মেলি মেলি মারে পুষ্প গুবিন্দের গাএ।। পুষ্প চন্দনের ঘাএ জর্জরিত হরি। মাধবিলতার তলে লুকাএ মুরারি।। মাধবিলতার তলে নন্দসুত রৈলা। শ্রীকৃষ্ণ বুলিয়া গুপী কান্দিতে লাগিলা।। মীর ফএজোল্লা কহে অপরূপ লিলা। শ্যামরূপ দরশনে দরবহে শিলা।। keyboard_arrow_right
  • রাধা অচেতন দেখি কান্দে সখীগণ
    রাধা অচেতন দেখি কান্দে সখীগণ। কৃষ্ণ বিরহেতে রাই তেজিল জীবন।। এক সখী যুকতি করিয়ে অনুমান। শ্রবণ বিবরে উচ্চে কহে শ্যাম নাম।। শ্রীবিশাখা শ্যাম নাম শুনায় শ্রবণে। চেতন পাইল ধনী শ্যাম নাম শুনে।। চেতন পাইয়া সখী চারিপাশে চায়। গদাধর কান্দি কহে কোথা শ্যাম রায়।। keyboard_arrow_right
  • রাধা কহে–শুন শ্যাম সুনাগর
    রাধা কহে–“শুন শ্যাম সুনাগর, কহিতে বাসি যে লাজ। এক নিবেদন আছে রাঙ্গা পায়ে অধিক আছয়ে কাজ।।” কহেন চতুর নাগর-শেখর “কহ কহ ধনী রাধা। যাহাই বলিবে তাহাই করিব ইহা না করিব বাধা।।” হাসি বিনোদিনী কহে আধবাণী “শুনিতে আছয়ে সাধ। তোমার চূড়াটি মোরে বাঁধি দেহ করহ বাঁশীর নাদ।। চূড়া বাঁশী দেহ মুরলি শিখাহ এই মোর মনে হয়। […] keyboard_arrow_right
  • রাধা কানু বিলসই নিকুঞ্জ ভবনে
    রাধা কানু বিলসই নিকুঞ্জ ভবনে। নয়ানে নয়ানে দুহুঁ বয়ানে বয়ানে।। দুখ সঞে সুখ ভেল দুহুঁ অতি ভোর। হের দেখ এ সখি শ্যাম কিশোর ।। জ্ঞানদাস কহে সুরস সার। যুগল মিলন রসের সার।। keyboard_arrow_right
  • রাধা বলি শ্যাম কান্দে লোটায়ে ধরণী
    রাধা বলি শ্যাম কান্দে লোটায়ে ধরণী। এ সময়ে দেখা দাও রাধা বিনোদিনী।। রাধা অনুরাগে শ্যাম হৈল অগেয়ান। প্রতি তরুলতা দেখে রাই সমান।। কৃষ্ণ অনুরাগে রাই উঠে চমকিয়া। রাধিকার মান গেল কৃষ্ণ না দেখিয়া।। চকিত হইয়া চাহে সখীর বদন। গদাধর দাস হেরি করয়ে রোদন।। keyboard_arrow_right
  • রাধা মুখ চেয়ে উনমতা হয়ে
    রাধা মুখ চেয়ে উনমতা হয়ে ইন্দুরেখা সহচরী। কানুর উদেশে বিপিনে প্রবেশে খোঁজে ইতি উতি করি।। সখী কথি না দেখিতে পাই। বনেতে বনেতে ভ্রমিতে ভ্রমিতে রাধাকুণ্ড তীরে যাই।। রহি তার তীরে চৌদিশে নেহারে দেখে সখী হেন বেলে। চূড়ার চন্দ্রিকা মোহন বংশিকা ভাসে রাধাকুণ্ড জলে।। তাহা নিরখিয়ে ব্যাকুল হইয়ে আসি কহে ললিতারে। শুনিয়া ললিতা হয় দুখান্বিতা কহে […] keyboard_arrow_right
  • রাধা রাধা বলি নাগর পড়ে ভূমিতলে
    রাধা রাধা বলি নাগর পড়ে ভূমিতলে বাহু পসারিয়ে সুবল শ্যাম নিল কোলে।। হায় আমি চাঁপার মালা কেন গলে দিলাম। চম্পক বরণী রাধা মনে পড়াইলাম।। ধীরে ধীরে রাধা নাম জপে কৃষ্ণ কানে। রাধা নাম শ্রবণেতে পাইল চেতনে।। রাধা আনি দিব আমি সুবল বলিল। যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ