• রাধার আকুল রে বাঁশী না বাজাইয়
    রাধার আকুল রে বাঁশী না বাজাইয়। তরল বাঁশের বাঁশী তাতে পঞ্চ বেধা। বাঁশীয়া কেমনে জানে কলঙ্গিনী রাধা।। যে জড়ে আছিলি বাঁশী জড়ের লাগপাম্‌।। জড়েমূলে কাটিবাঁশী সাগরে ভাসাম্‌। সৈয়দ মর্তুজা কহে শুনরে কালিয়া। নিবিছিল মনের আগুন দিলি জ্বালাইয়া ।। keyboard_arrow_right
  • রাধার তুলনা পিরিত সমান্য কেহ যদি করে
    রাধার তুলনা পিরিত সমান্য কেহ যদি করে। মরে বা না মরে পাপী অবশ্য যায় ছারেখারে।। কোন প্রেমে সে ব্রজপুরী বিভোরা কিশোর-কিশোরী কে পাইবে গন্ধ তারই কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে।। গোপী অনুগত যারা এবে সে প্রেম জানবে তারা তাদের কামের ঘরে সুরকি মারা মরায় মরে ধরায় ধরে।। পুরুষ-প্রকৃতি স্মরণ থাকতে কি হয় প্রেমের করণ সিংহের দায় […] keyboard_arrow_right
  • রাধার বেশের শোভা বনাইছে
    রাধার বেশের শোভা বনাইছে চিকুরে আঁচরি-চুলে । তাহে সুগন্ধিত অগরু চন্দন বেড়িয়া মল্লিকা ফুলে।। বেণীর সুছান্দে দৃঢ় করি বান্ধে কি কব তাহার কথা। অতি শোভা দেখি কাল জাদ-শিখী দেখিতে হিয়াতে ব্যথা।। চাঁদ ঝলমল শ্রীমুখ-মণ্ডল ভালে সে সিন্দুর-ফোঁটা । তার মাঝে মাঝে চন্দনের বিন্দু অমল বিধুর ঘটা।। নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ অধর রাতুল দেখি। গলে গজমতি […] keyboard_arrow_right
  • রাধারাণীর ঋণের দায়-গৌর এসেছে নদীয়ায়
    রাধারাণীর ঋণের দায়-গৌর এসেছে নদীয়ায়, বৃন্দাবনের কানাই আর বলাই নৈদে এসে নাম ধরেছে গৌর আর নিতাই। করে মা যশোদা বেন্ধে ছিল হাত বুলাইলে জানা যায়। বৃন্দাবনের ননী খেয়ে পেটও ভরে নাই– নৈদে এসে দৈ চিড়াতে ভুলেছো কানাই, তুমি কোন ভাবেতে কপ্নি নিলে–সেই কথা বল আমায়। তুমি কৃষ্ণ হরি দয়াময় –তোমাকে যে চিনতে পারে–অধীন লালন কয়। […] keyboard_arrow_right
  • রাধারে উতল দেখি কহিছে ললিতা সখি
    রাধারে উতল দেখি কহিছে ললিতা সখি বিধুমুখি ধৈর্য্য ধর মনে। গৃহে গুরুজন আছে গঞ্জনা দিবেক পিছে সময়ে যাইব নিধুবনে।। ভূষণে ভূষিত হয়ে ভুবনমোহিনী। হরি দরশনে যায় কুঞ্জর-গমনী।। বৃষভানু-নন্দিনী রমণীর শিরোমণি নব নব রঙ্গিণী সঙ্গে। নূপুর পাতা পাদমল করিতেছে ঝলমল নিরখিতে চলিল ত্রিভঙ্গে।। সদ্যোজাত ক্ষীর ননী লইল যতনে। ক্ষীরভাণ্ড ছানা আদি আনন্দিত মনে।। তুঙ্গবিদ্যা সখি নিল […] keyboard_arrow_right
  • রাধাশ্যাম দুহুঁ রে বিহরে কুঞ্জবনে
    রাধাশ্যাম দুহুঁ রে বিহরে কুঞ্জবনে। দুই চন্দ্র এক ঠাম বয়ানে বয়ানে।। কাজরে মিশেছে রাই নব গোরোচনা। নীলমণির অন্তরে পশিছে কাঁচা সোনা।। নব কুবলয় জিনি নাগর শ্যাম। কষিত কাঞ্চন জিনি রাই অনুপাম।। বিনোদিয়া নাগরের নাগরী রহু কোলে। কাল জলে সোনার কমল যেন হেলে।। সোনার বরন রাই কালিয়া নাগর। সোনার কমলে যেন পশেছে ভ্রমর।। রাধা শ্যামর রূপে […] keyboard_arrow_right
  • রাধাশ্যাম নিকুঞ্জ মন্দির মাঝ
    রাধাশ্যাম নিকুঞ্জ মন্দির মাঝ। চৌদিকে ব্রজবধূ মঙ্গল গায়ত তেজি কূলভয় লাজ।। শরদ যামিনী, সুন্দর কামিনি, চঞ্চল লোচনে চায়। মদন-ভুজঙ্গমে রাই রে দংশল, ঢলি পড়িছে শ্যাম গায়।। কানু ধন্বন্তরি, রাই কোরে ধরি, ঔখদ চুম্বন দান। নাগর নাগরি যো রসে আগরি, দুহি দুহু একই পরাণ।। স্বর্গে বিদ্যাধরি, করজোড় করি, করতহি পুষ্পকি রাস। নানা যন্ত্র মেলি, বাজত মুরলি, […] keyboard_arrow_right
  • রাধাশ্যাম পাশা খেলে অতি মনোহর
    রাধাশ্যাম পাশা খেলে অতি মনোহর। কাঞ্চনের পাটী লয়ে দিল থর থর।। রাই নিল কাল গুটি গোরি নিল শ্যাম। কাঞ্চনের পাটী লয়ে খেলে অনুপাম।। শ্যাম কহে বিনোদিনী আগে কর পণ। হারিলে হারিবে তুমি যত আলিঙ্গন।। বিনোদিনী কহে শুন বিদগধ রায়। এ কথা কহিতে মুখে লাজ নাহি পায়।। হারিলে লইবে টার কঙ্কণ আমার। জিনিলে লইব আমি মুরলি […] keyboard_arrow_right
  • রাধিকায় পিরিতি জানে না
    রাধিকায় পিরিতি জানে না । ভাইরে সুবল কি করি বল প্রাণী আমার বাঁচে না।। যখন ছিলাম বৃন্দাবনে প্রেম খেলিতাম রাধার সনে রে। পিরিতি করিয়া গোপনে দিল কত যন্ত্রণা।। সে বিনে বাচে প্রাণী কোথা পাই বল রাধারাণীরে। প্রেমাগুনে জ্বলে প্রাণী সহিতে আর পারি না।। ভাই রে সুবল প্রাণের সখা প্রাণ থাকতে রাই আনিয়া দেখা রে। মথুরাতে […] keyboard_arrow_right
  • রাধে দেখ এক মূরতি মোহন
    রাধে দেখ এক মূরতি মোহন। অনেক যতন করি লিখিয়া অ্যানাছি গো একমনে কর দরশন।। কানড় কুসুম জিনি দলিত অঞ্জন গো নব জলধর জিনি ছটা । কটিতে কিঙ্কিণি পীতম্বর পহিরণ গো ভালে শোভে চন্দনের ফোটা।। চাঁচর চিকুর চূড়ে শিখিপুচ্ছ উড়ে গো গলে দোলে বনফুলের মালা। বিম্বাধরে বংশী কত তানে গায় গো চরণে নূপুর করে আলা।। আর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ