• শুন রজকিনী রামি
    শুন রজকিনী রামি। ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি।। তুমি বেদবাদিনী হরের ঘরণী তুমি সে নয়নের তারা। তোমার ভজনে ত্রিসন্ধ্যা যাজনে তুমি সে গলার হারা।। রজকিনী-রূপ কিশোরীস্বরূপ কামগন্ধ নাহি তায়। রজকিনী-প্রেম নিকষিত হেম বড়ু চণ্ডীদাস গায়।। keyboard_arrow_right
  • শুন রে বানর আমার উত্তর জটিলার ঘরে যাও
    শুন রে বানর আমার উত্তর জটিলার ঘরে যাও। সোনার বাঁশরি এসেছি পাসরি আমারে আনিয়া দাও।। ক্ষীর সর ননী খাওয়াইব আমি শুন রে বানরগণ। এত শুনি সভে মনে মনে ভাবে যাবট পুরেতে জান।। জটিলার ঘরে চালের উপরে দুয়ার বসিয়ে কত। অয়াকার করে সহিতে না পারে গালি দেয় অবিরত।। ঘরের ভিতর শিকার উপরে ভাণ্ড ভাঙ্গি ননি খায়। […] keyboard_arrow_right
  • শুন শুন মাধব বিদগধ রাজ
    শুন শুন মাধব বিদগধ রাজ। ধনি যদি দেখবি না সহে বেয়াজ।। নব কিশলয় দলে সুতলি বর নারি। বিষম কুসুম শর সহই না পারি।। হিম কর চন্দন পবন ভেল আগি। জীউ ধরয়ে তুয়া দরশন লাগি।। কতহু যতনে কহে আখর আধ। না জানিয়ে আজু কি ভেল পরমাদ।। নরোত্তম দাস-পহুঁ নাগর কান। রসিক কলাগুরু তুহুঁ সব জান।। keyboard_arrow_right
  • শুন শুন গুণবতী রসময়ি রাধা
    শুন শুন গুণবতী রসময়ি রাধা। কৈছে তেজলি গৃহ বহুবিধ বাধা।। গগনে সঘনে ঘন গরজন জারি। কুলিশ পতন ভেল মরম বিদরি।। দশ দিশ দামিনী দহন তরঙ্গ। ন চলহি কোই উঠ কাঁপই অঙ্গ।। তিমির ছাপই রহু কতহু ভুজঙ্গ। কৈছে বাঢ়াওলি পদ আওলি কুঞ্জ।। পঙ্কহি বাট ভেল কণ্টক মেলি। কোমল চরণ বহি আয়লি চলি।। কত দুখ পায়লি নাহি […] keyboard_arrow_right
  • শুন শুন দিদি প্রেম সুধানিধি
    শুন শুন দিদি প্রেম সুধানিধি কেমন তাহার জল। কেমন তাহার গভীর গম্ভীর উপরে শেহালা দল।। কেমন ডুবারু ডুবেছে তাহাতে না জানি কি লাগি ডুবে। ডুবিয়া রতন চিনিতে নারিলাম পড়িয়া রহিলাম ভবে।। আমি মনে করি আছে কত ভারি না জানি কি ধন আছে। নন্দের নন্দন কিশোরা কিশোরী চমকি চমকি হাসে।। সখীগণ মেলি দেয় করতালি স্বরূপে মিশায়ে […] keyboard_arrow_right
  • শুন শুন ধনি সুন্দরি রাধে
    শুন শুন ধনি সুন্দরি রাধে। হরি যব আয়ব পূরব তুয়া সাধে।। প্রবোধ বচনে ধরি ধনি আশোয়াস। তুরিতহি আওল যাঁহা পীতবাস।। এ হরি রহল জগ ভরি লাজ। তোহে নহে সমুচিত ঐছন কাজ।। রূপে গুণে কুলে শীলে কলাবতী নারি কাঞ্চন কাঁচ বরণ ভেল তারি।। বুঝই না পারই বয়ানকো বোল। কণ্ঠ গতাগতি করে হিয়া উতরোল।। কোই সখি রহে […] keyboard_arrow_right
  • শুন শুন ধনি রমণীর মণি
    শুন শুন ধনি, রমণীর মণি, না কর এতহু রোষ। নিদে অচেতন, দেখেছ স্বপন, নহে ত কানুক দোষ।। সবহু সঙ্গিনী, আছিনু ততহু, কৈছন সেই নাহ। তোমার এমন, না বুঝি কারণ, কাননে কাতব সেহ।। শয়ন তেজিয়া, বিবহে ভেজায়ে, চলি আইলে পুরজনে। তোমার এসব, দেখিয়া তাহার, চমক লাগয়ে মনে।। আকাশ ভাঙ্গিল, আশা না পূরল, সকলি হইল বৃথা। হিয়ার […] keyboard_arrow_right
  • শুন শুন নাগর কান
    শুন শুন নাগর কান। তুরিতে বেশ বনাহ যতন করি যামিনী ভেল অবসান।। শারী শুক কোকিল কপোত ঘন কুহরত ময়ূর ময়ূরী করু নাদ। নগরক লোক জাগি যব বৈঠব তবহি পরব পরমাদ।। গুরুজন পরিজন ননদিনী দুরজন তুহ কি না জানহ রীত। গোবিন্দদাস কহ উঠি চল সুন্দরী বিঘটন কানুক পীরিত।। keyboard_arrow_right
  • শুন শুন নিবেদন বিনোদিনী রাই
    শুন শুন নিবেদন বিনোদিনী রাই। তোমা বিনে ত্রিভুবনে মোর কেহ নাই।। বাঁশী দাও মোরে লও বিনামূলে কিনি। বাঁশী দান দেহ মোরে রাধা বিনোদিনী।। এই বাঁশীর গুণেতে বনেতে চরাই গাই। দিবা নিশি বাঁশীতে তোমার গুণ গাই।। এই বাঁশী শুনি যমুনা বহয়ে উজান। এই বাঁশী শুনি ভাঙ্গে মুনিজনের ধ্যান।। এই বাঁশী তোমা ধনে আনিয়ে মিলায়। এই বাঁশী […] keyboard_arrow_right
  • শুন শুন মাধব কি কহব আন
    শুন শুন মাধব কি কহব আন । উপমা কি দেব রাধার পিরীতি সমান।। খিতি রেণু গণি যদি গগনক তারা। দুহুঁ করে শিঁচি যদি সিন্দুক বারা।। অচল চলয়ে যদি চিত্র কহে বাত। কমল ফুটয়ে যদি গিরিবর মাথ।। দাবানল শীতল হিমগিরি তাপ। বিষ ধরু শশধর সুধা ধরু সাপ।। পূরবক ভানু যদি পশ্চিমে উদিত। তভুশ বিপরীত নহে রাধার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ