• শুনহ নাগর নিবিবন্ধ ছোড়
    শুনহ নাগর নিবিবন্ধ ছোড়। গাঁঠিতে নাহি সুরত-ধন মোর।। সুরতক নাম শুনল হম আজ। ন জানিয়ে সুরত করয়ে কোন কাজ।। সুরতক খোজ করব যাঁহা পাও। ঘরে কি আছয়ে নাহি সখিরে সুধাও।। বেরি এক মাধব সুন মঝু বানি। সাখি সয়েঁ খোজি মাগি দিব আনি।। মিনতি করয়ে ধনি মাগে পরিহার। নাগরি-চাতুরি ভন কবি-কণ্ঠহার।। keyboard_arrow_right
  • শুনহ নাগর, গুণের সাগর
    “শুনহ নাগর, গুণের সাগর এই সে মহিমা তোর। অবলা অখলে ফেলাইলা জলে কে আর আছয়ে মোর।। তোমার শীতল চরণ দেখিয়ে দেখি এ কুলের বালা। ছায়ার কারণে শীতল বলিয়া তাহে ভেল এত জ্বালা।। সিন্ধু দেখি মোরা তৃষ্ণা পাই ভোরা পিয়াস যাইব দূর। অধিক বাড়ল পিয়াস অন্তর মনমথ নাহি পূর।। ছায়ার কারণে তরুরে সেবিনু তাপ হইল বড়ি। […] keyboard_arrow_right
  • শুনি শ্যামনাম মুরলি এক মুরতিক
    শুনি শ্যামনাম মুরলি এক মুরতিক হিয়া মাহা হোয়ল আশ। কাতর অন্তরে প্রিয়সখী মুখ হেরি গদগদ কহতহি ভাষ।। সজনি ! কি কহব কহন না যায়। অপরূপ শ্যাম নাম দুই আখর তিলে তিলে আরতি বাঢ়য়।। মুনি-মনোমোহন মুরলি খুরলি শুনি ধৈরয ধরণ ন যাতি। মনোরম গুণগণ গুণিজন গানে শুনি চিত রহল তাঁহি মাতি।। বিদগধ সুন্দর কহত দূতীবর ভট্ট […] keyboard_arrow_right
  • শুনি গারি ভরি ভরি করি সাজ নন্দকুমার
    শুনি গারি ভরি ভরি করি সাজ নন্দকুমার। সখাগণ সঙ্গে, যৈছন রঙ্গে, তৈছন সাজ বিহার।। সাজল শ্যাম, সুরতরণ পণ্ডিত, করে করি কুসুম কামান। সৌরভে ভ্রময়ে, কতহুঁ কত মধুকর, জিতল মনমথ বাণ। ধনি ধনি অপরূপ ছান্দে। বেশ-বিলাস, রসময় মাধুরি, কামিনী লোচন ফান্দে। চুয়া চন্দন, অগুরু বিলেপন, সংযোগ বিবিধ বিচিত্রে। সমর শমিত কেল, বেশ করি বান্ধল, বড়িহা চারু […] keyboard_arrow_right
  • শুনি দূতী বোলে শুন শুন ওগো ধনি
    শুনি দূতী বোলে শুন শুন ওগো ধনি। তোমাকে নিশ্চয় কৃষ্ণ মিলাইব আনি।। রাইকে প্রবোধি সহচরী চলি গেলা। কোথা আছে শ্যামারায়ে খুঁজিতে লাগিলা।। প্রতি কুঞ্জে হেরি হেরি না পাইল শ্যাম। তথাপি চলিল দূতী শ্যামকুঞ্জ-ধাম।। সেখানে না দেখি দূতী রাধাকুণ্ডে চলে। দেখিল শ্যাম-নাগর শূতে ভূমিতলে।। কৃষ্ণকে দেখিল দূতী বিরহ হৈয়াছে । শয্যা তেজি নটবর ভূমিতে পড়িছে।। কৃষ্ণ-দশা […] keyboard_arrow_right
  • শুনি সখির বচন হৃদয় অতি উলসিত
    শুনি সখির বচন হৃদয় অতি উলসিত চল সভে করি অভিসার। সঙ্গে রঙ্গিণী সব ভূষণ নব নব নব নব করত শিঙ্গার।। নব নব কঙ্কণ খচিত রতন নব করে শোভিত নব শংখ। নব নব কেয়ূর যুগল বাহুপর দোলত মণিময় ঝম্প।। নব গজোমোতিম রতনজড়িত হেম নসা খগ পতি ধন্দ। নব নব চীর ঝলকে যৈছে দামিনী আঁটি পরত নিবিবন্ধ।। […] keyboard_arrow_right
  • শুনিঞা মধুর মুরলীতান
    শুনিঞা মধুর মুরলীতান সহিল নহিল রসের প্রাণ অন্তরে ভেদল মদন-বাণ চলল নিকুঞ্জ মাঝে রে। অঙ্গে পহিরল জলদ-বাস বিধির অবধি লাস বিলাস মধুর মধুর কোমল হাস কঙ্কণ কিঙ্কিণী বাজে রে।। চাঁচর চিকুরে কবরী সাজ রতন-জড়িত খোপার সাজ কুন্দ কনয় মাঝহিঁ মাঝ মল্লিকা মালতী ঘেরিঞা। জিনি সরোরুহ চরণ দ্বন্দ্ব নখমনি তাহে বিধুকে নিন্দ রসের আবেশে গমন মন্দ […] keyboard_arrow_right
  • শুনিয়া নিঠুর সখীর উত্তর
    শুনিয়া নিঠুর সখীর উত্তর কহে বিধুমুখী রাই। যেকর সেকর পুরুষ ভ্রমর তবু দরশন চাই।। সখি গো মরম কহিয়ে তোয়। নন্দের নন্দন বিনা এ জীবন সদা মুরছিত হোয়।। সেই মুখ চাঁদ যুবতীর ফান্দ যখন পড়য়ে মনে। শুনিয়া মুরলী হৃদয় খুরলি প্রবেশে যাহার কানে।। নারীর ধরম কুলের ভরম সকলি করয়ে নাশ।। অতি ক্ষুদ্রতর বহু ছিদ্র তার কি […] keyboard_arrow_right
  • শুনিয়াছি শিশুকালে পুতনা বধেছ হেলে
    শুনিয়াছি শিশুকালে পুতনা বধেছ হেলে তৃণাবর্তের লয়েছ পরাণ। এখনি নন্দের বাড়ি দেখিয়াছি গড়াগড়ি এখনি সাধিতে আইলা দান।। হে দেহে নন্দের সুত কে তোমায় করিলে মহাদানী।। দণ্ডে কাচ নানা কাচ না ছাড় রমণী-পাছ, বুঝালে না বুঝ হিতবাণী।। কাড়ি নিব পীতধড়া আউলাইয়া ফেলিব চূড়া বাঁশিটি ভাসাইয়া দিব জলে। কুবোল বলিবা যদি মাথায় ঢালিব দধি বসিতে না দিব […] keyboard_arrow_right
  • শুনিয়াছি সাধুমুখে বলে সর্বজন
    শুনিয়াছি সাধুমুখে বলে সর্বজন। শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ।। হা হা প্রভু সনাতন গৌর পরিবার। সবে মিলি বাঞ্ছা পূর্ণ করহ আমার।। শ্রীরূপের কৃপা যেন আমা প্রতি হয়। সে পদ আশ্রয় যার, সেই মহাশয়।। প্রভু লোকনাথ কবে সঙ্গে লঞা যাবে। শ্রীরূপের পদপদ্মে মোরে সমপিবে।। হেন কি হইবে মোর নর্ম সখীগণে। অনুগত নরোত্তমে করিবে শাসনে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ