• শুনিয়ে আভীরিণী চিতগত বোল
    শুনিয়ে আভীরিণী চিতগত বোল। মাধব কহে কেন এত উতরোল।। হাম মাথুর নাহি করব পয়ান। দৃঢ়তর বচন বিচল নাহি জান।। অবহুঁ বিরহ-দুখ দূরে দেহ ডারি। কবহু না যাওব তুয়া গুণ ছোড়ি।। কত পরবোধই রসময় কান। যৈছে অবলাকুল প্রবোধই মান।। সকল সমাধিয়ে চলল মুরারি। চণ্ডীদাস তহি হৃদয়ে বিচারি।। keyboard_arrow_right
  • শুনিয়ে আভীরিণী-চিতগত-বোল
    শুনিয়ে আভীরিণী-চিতগত-বোল। মাধব কহে –“কেন এত উতরোল।। হাম মথুরা নাহি করব পয়ান। দৃঢ়তর বচন বিচল নাহি জান।। অবহুঁ বিরহ-দুখ দুরে দেহ ডারি। কবহু না যাওব তুয়া-গুণ ছোড়ি।।” কত পরবোধই রসময় কান। যৈছে অবলাকুল প্রবোধই মান।। সকল সমাধিয়ে চলল মুরারি। চণ্ডীদাস তহি হৃদয়ে বিচারি।। keyboard_arrow_right
  • শুনিয়ে রাধার বাণী সখী কহে–ভালে জানি
    শুনিয়ে রাধার বাণী সখী কহে–“ভালে জানি সকল কহিয়ে ভালমতে। শ্রবণ ভরিয়ে শুন বিপদ্‌ ভাবিছ কেন বুঝিয়ে করিবে যাহা চিতে।। মোরে সে ভেজল কান আইল তোমার স্থান — “রাধারে তুষিবে ভালমতে। পেয়ে দশমীর দশা পাছে হবে ফলভাষা তুরিতে চলিয়ে যাহ পথে।।” পাছে ধনী তেজে প্রাণ পাইয়া বিরহ-বাণ তেঁই অমি আসিল তুরিত । কহিলা নাগর রাজ– ‘যাইব […] keyboard_arrow_right
  • শুনে অজানা এক মানুষের কথা
    শুনে অজানা এক মানুষের কথা। প্রভু গৌরচাঁদ মুড়ালে মাথা।। হায় মানুষ কথায় সে মানুষ, বলে প্রভু হলো বেহুঁশ, দেখে সব নদীয়ার মানুষ বলে না তা।। কোন্‌ প্রেমের দায়ে গৌর পাগল, পাগল করলে নদের সকল। রাখলো না কারো জেতের বোল প্রেমে একাকার ক’রলে সেথা ।। যার চিন্তে জগৎ চিন্তে তার চিন্তে কার চিন্তে লালন বলে, হইল […] keyboard_arrow_right
  • শৃঙ্গার রস বুঝিবে কে
    শৃঙ্গার রস বুঝিবে কে। সব রস-রাস শৃঙ্গার এ।। শৃঙ্গার রসের মরম বুঝে। মরম বুঝিয়া ধরম যজে।। রসিক ভকত শৃঙ্গারে মরা। সকল রসের শৃঙ্গার সারা।। কিশোর কিশোরী দুইটি জন। শৃঙ্গার রসের মূরতি হন।। গুরু বস্তু এবে বলিব কায়। বিরিঞ্চি ভবাদি সীমা না পায়।। কিশোরা কিশোরী যাহাকে ভজে। গুরু বস্তু সেই সদা যজে।। চণ্ডীদাস কহে না বুঝে […] keyboard_arrow_right
  • শোন ভাই আজব একটি রথের কথা বলে যাই
    শোন ভাই আজব একটি রথের কথা বলে যাই। কামিলকার উত্তম ব্যক্তি রথের দীনবন্ধু সাঁই, দিয়ে তিনশ ষাইট জোড়া রথ করেছে খাড়া দুই চাকার পর, এমন রথ কভু দেখি নাই, আছে কোটী চন্দ্র তারা রথ করেছে খাড়া বাওহা মজা তাই ও রথ গড়েছে দীনবন্ধু সাঁই । ও দয়াময়,ও রথে কি কাজ করতেছে, দ্বিদল অষ্টদল শতেকে দল […] keyboard_arrow_right
  • শোন্‌ ভাই সকলরে তোরা শোন্‌
    শোন্‌ ভাই সকলরে, তোরা শোন্‌ গাড়ীর খবর, এক গাড়ীতে ছত্রিশ জাতি করতেছে সুমঙ্গল, –ও তোরা শোন ভাই সকল। তাই পাগল কানাই কয়, রাস্তায় গাড়ী পত্তন হবে যখন, বাতাসে মিশবে যোগীগণ; আর আছে যত যাত্রীগণ, বাতাসে হবে মিলন, আর কাম, ক্রোধ, লোভ, মোহ ডোম মদন– সেদিন তারা সকলই ছাইড়া যাবে–একা বসে র’বে মন। আবার বিলাতে যখন […] keyboard_arrow_right
  • শ্বেত রক্ত নীল পীত আদি পুষ্প যত
    শ্বেত রক্ত নীল পীত আদি পুষ্প যত। রঙ্গিয়া গোলাপ যুঁই আর বহুমত।। নানাবিধ ফুল তুলি নিল সহচরী। তুরিতে আইল যথা বসিয়া কিশোরী।। ফুল সব নিরখিয়া আনন্দিত মন। তবে রসবতী করে মালার গাঁথন।। বিনা সূতে বনমালা বনায়ে কিশোরী। মনোহর মালা দিল ঠোঙ্গার ভিতরি।। হাতে হাতে মালা দিল বিশাখার পাশে। অনুসারে দিও তার কহে জ্ঞানদাসে।। keyboard_arrow_right
  • শ্বেতরক্ত নীলোৎপল আদি পুষ্প যত
    শ্বেতরক্ত নীলোৎপল আদি পুষ্প যত। মল্লিকা মালতী যুথি আর পুষ্প কত।। বনে বনে ফুল তুলি আইলা সহচরি। কবে অব হার গাঁথি দেহ হে কিশোরি।। বিনিসুতা বনমালা রাধিকা গাঁথিল। বিশাখার হস্তে আনি সযতনে দিল।। আগে গিয়া বনমালা দিহ তার গলে। মিলিব কুঞ্জেতে নিজ কহিও সঙ্কেত ছলে।। মালা লইয়া সহচরি করিল পয়ান। গোবিন্দদাস তুছ পদে গান।। keyboard_arrow_right
  • শ্যাম কিরূপে দেখিমু তোরে
    শ্যাম কিরূপে দেখিমু তোরে, কালা কিরূপে পাইমু তোরে ধু দূর দেশীর সখি, করিলাম পিরীতি, অবলা গোপালের নারী। দূর দেশী ছিল, ঘর চলি গেল, না চাহিলাম নয়ান ভরি।। পিরীতের আনলে, সর্ব অঙ্গ জ্বলে, না দেখি শ্যামের মুখ। এ তিন ভুবনে,কালাকানু বিনে, কোন কুলে নাহি সুখ।। মোর দুঃখ ভার, গুরুপদ সার, কহে আলি রাজা হীনে। ভাই পাড়াপড়ি, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ