• শ্যাম সুরঙ্গ তোর দেখতে মোর অগ্নি জ্বলে
    শ্যাম সুরঙ্গ তোর দেখতে মোর অগ্নি জ্বলে। মমান্তর দরশনেতে প্রাণ রক্ষা কর। শ্যামের বিরহে মোর বিচ্ছেদে জ্বলে পাঞ্জর, জ্বলেজ্বলে দেহাজ্বলে জ্বলেকুঞ্জ জ্বলন্তর। প্রাণশ্যামা রূপেশ্বর বিদ্যাধরীমনোহর, দেবকি গন্ধর্বজিনি সেতুল্য না আছে নর। নয়নবাণ প্রেমশর বিন্ধিয়াছে মমান্তর। নিলনিল প্রাণনিল দেহাশূন্য করি মোর। লালটে ভাস্কর তোরপ্রাণ হরিনিল মোর । নয়নে অঞ্চল শোভেসুক্ষইন্দু লালধর। বদন গোলাবী তোর লাগাইয়াছে নয়নেতে […] keyboard_arrow_right
  • শ্যাম-রূপ দেখিয়া, আকুল হইয়া
    শ্যাম-রূপ দেখিয়া, আকুল হইয়া দুকুল ঠেলিলাম হাতে। ভুবন ভরিয়া, অপযশ ঘোষণা, নিছিয়া লইনু মাথে।। সজনি, কি আর লোকের ভয়। ও চাঁদ বয়ানে, নয়ান-ভুলল, আর মনে নাহি লয়।। অপযশ ঘোষণা, যাক দেশে দেশে, সে মোর চন্দন চুয়া। শ্যামের রাঙ্গা পায়, এ তনু সঁপেছি, তিল তুলসীদল দিয়া।। কি মোর সরম, ঘর ব্যবহার, তিলেক না সহে গায়। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • শ্যামচান্দের সংবাদ আমায় কে দিব
    শ্যামচান্দের সংবাদ আমায় কে দিব আনিয়াগো হৃদয় চিরিয়া। কাল বিচ্ছেদের কাল হইল দরাজ। অঙ্গ আমার ছারখার জ্বলিয়া জ্বলিয়া।। বনপাখী উড়িযাগেল আনিতে খবর। কিহইল কিহইল সে ত না আসে ফিরিয়া।। শ্যামবন্ধুয়া বিনে নাথ উদাসী তস্নায়, আয়ু ছাড়া বনে কায়া রহিয়াছে পড়িয়া।। keyboard_arrow_right
  • শ্যামপানে চাহিয়া অকাজ করিলুঁ
    শ্যামপানে চাহিয়া অকাজ করিলুঁ। দিবসে রজনী মানি মনে আন নাহি জানি ভাবিতে গুণিতে সই মলুঁ।।ধ্রু।। দাঁড়াইয়া তরুমূলে আকুল করিল মোরে ঈষত বঙ্কিম দিঠে চাঞা। ঘর যাইতে না লয় মন যাউক জাতি কুল ধন চিকণ শ্যামের বালাই লৈয়া।। অঙ্গ-ভঙ্গিমা দেখি প্রেমে পূরিত আঁখি মোর মনে আন নাহি ভায়। চিত নিবারিতে যদি বিরলে বসিয়া থাকি মন কেনে […] keyboard_arrow_right
  • শ্যামবন্ধুর কত আছে আমা হেন নারী
    শ্যামবন্ধুর কত আছে আমা হেন নারী। তার অকুশল কথা সহিতে না পারি।। আমারে মরিতে সখি কেন কর মানা। মোর দুঃখে দুখী নও ইহা গেল জানা।। দাব-দগধি ধিক ছটফটি এহ। এ ছার নিলাজ প্রাণ না ছাড়য়ে দেহ।। কাহ্নু বিনু নাহি যায় দণ্ড ক্ষণ পল। কেমনে গোঙাব আমি এদিন সকল।। এ বড় শেল আমার হৃদয়ে রহিল। মরণ […] keyboard_arrow_right
  • শ্যামরু শোকে সিন্ধু নিরমায়ল
    শ্যামরু শোকে সিন্ধু নিরমায়ল তথি পর আনল ডারি। সবগুণে হারল যো কছু রহি গেল হৃদি কম্পিত অনিবারি।। সখি হে আর নাহি মীলব কান। গোপতি তনয় সো কাছে মারব আপহি তেজব পরাণ।। গিরিতনয়াধব কতহি নাম লব জপি জপি জীবন শেষ। নিজ বসন লাগে আগি সব রজনী দশমী দশা পরবেশ।। অমরাবতী পতি ঘরণী গুণদ্বয় যদি মঝু হোয়ত […] keyboard_arrow_right
  • শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে
    শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে। দেখিয়া মোহিত হৈলুঁ আর না লয় মনে। ধু মেঘের বরুণ তনু চিকণিয়া কালা। বিজুলী চঞ্চলা দোলে নবগুঞ্জা মালা।। যে বোল বলহ বৃন্দা বোল দুরাচার। আপনে সদয় হইলে সেহ অলঙ্কার।। বন্ধুয়া আসিব করি পাতিয়াছি ফান্দ। মুখানি নিছিয়াফেলাম লাখকোটি চান্দ।। কেহবলে কালাকালা আমি বলি শ্যাম। আঞ্চলে বান্ধিয়া রাখম কালার নিজ নাম।। সৈয়দ […] keyboard_arrow_right
  • শ্যামল সুন্দর রূপ অমিয়া রসের কূপ
    শ্যামল সুন্দর রূপ অমিয়া রসের কূপ হেরি রাধা পড়ল বিভোর। সম্বিত হইয়া বোলে নিজ চিত্ত কুতূহলে সাধু প্রাণ রহি গেল মোর।। শিখণ্ড শিখর কৃষ্ণ রাধারূপে সতৃষ্ণ উলটি ফিরাইতে নারে আঁখি। মধুর মধুর প্রীত কিবা হই উপনীত সেই সে পিরিতি তার সাখি।। হেনই সময়ে আসি জটিলা কর্কশভাষী বধূ লইয়া চলিলেন সাথ। রাই ছলে ফিরি ফিরি সো […] keyboard_arrow_right
  • শ্যামের সন্দেশ পায়া মনে আনন্দিত হঞা
    শ্যামের সন্দেশ পায়া মনে আনন্দিত হঞা সুবেশ হইলা ধনী রাধে। চিরণী ধরিঞা করে কেশ বিরলিঞা ধীরে কুন্তল কবরী বামে বাঁধে।। কনক মুকুর ধরি কপালে চন্দন চারি সিন্দূরের বিন্দু তার মাঝে। নয়নে কজ্জল দিল নাসারে মুকুতা ফল কনক তাটঙ্ক গণ্ডে সাজে।। হস্তে নানা রত্ন চুড়ি তাহে বাজুবন্ধ ভড়ি অঙ্গুলয়ে মুদ্রিকা বিরাজে। নানা রতনের ঝিলি দিশই কি […] keyboard_arrow_right
  • শ্যামের চরণে দিব কুলমান সপিয়া গো
    শ্যামের চরণে দিব কুলমান সপিয়া গো। ধু দেখিতে শ্যাম কালাসোনা কুলমানের ভয় রাখে না। সুভাগ্যে দেখিলাম আমি প্রাণবন্ধু কালিয়া গো।। শুন বন্ধু দয়াময় যদি তোমার মনে লয়। শ্রীচরণে রাখ মোরে দুঃখিনী জানিয়া গো।। গেলে বন্ধু আর পাব না, মনে রইব প্রেম যাতনা। বুরহানী কয় শ্যাম বন্ধুরে যৌবন দেও যাচিয়া গো।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ