• সই বড়ই লাগল ধন্দ
    সই বড়ই লাগল ধন্দ। ইন্দু কুমুদ মেহ বিজুরি চকোর ভ্রমরবন্ধ।। সই দেখিতে লাগয়ে সাধ। ভানু তিমির গরুড় সাপিনী নীলবরণে চাঁদ।। সই কি আর কহব কথা। শুক বিম্ব চোরহি রহল এসব জোরক ধাতা।। সই দেখত এস মেলি। নাগর নাগরি রসের সাগরি করব অনুপ কেলি।। সই করহি রুচির রাস। মদন ধনুটি লই পাঁচবাণ কহই গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • সই বোলম মুই জীব না রে কানু আনিয়া দে
    সই বোলম মুই জীব না রে কানু আনিয়া দে। কালার ভাবে চিত্ত ব্যাকুল আকুল করিছে।। ধু চিড়া নহে কলা নহে দধি মাখি খাইতুম। ঝলক দাপন নহে নয়ান ভরি চাইতুম।। কাম সিন্দুর নহে তুলিয়া দিতুম শষে। বন্ধুর ভাবে চিত্ত ব্যাকুল অঙ্গ ছাইছে বিষে।। চান্দ বাঁকা কানু বাঁকা ঐ কদম তটে। চম্পার কলিকার ফুল প্রতি ঘটে ঘটে।। […] keyboard_arrow_right
  • সই সই কহিতে খাঁখার পিআর বেভার
    সই সই কহিতে খাঁখার পিআর বেভার শুন প্রাণ সই রে। ধু সই সই কি মোর রান্ধন কি মোর বান্ধন কি মোর হলদি বাটা। মনের আগুনে বনেতে জাইমু রাখিমু সোআমীর খোঁটা।। সই সই গাছে ধরে ফল নারাঙ্গি কমল বাদুরে চুসিআ খাএ। আহ্মার সোআমী হালিআ গোঁআর শুতিলে সে নিদ্রা জাএ। সই সই যাহার সোআমী রসিআ নাগর সে […] keyboard_arrow_right
  • সই সই বন্ধুরে যদি পাই
    সই সই, বন্ধুরে যদি পাই, কাজল বরণ আঙ্খি দিয়া আদরে বসাই। বন্ধু আমার প্রাণের ধন শিরের মাণিক রতন। হায় হায়, কতোদিনে পাইমু আমার প্রাণনাথ গোসাঁই। পাগল জহির আলি বলে বন্ধু রইলা বিদেশেতে আমি কেমনে রইমু ঘুমের ঘোরেতে। keyboard_arrow_right
  • সই সহজ মানুষ নিত্যের দেশে
    সই, সহজ মানুষ নিত্যের দেশে। মনের ভিতরে কেমনে আইসে।। ব্যাসের আচার করিবে যেই। বিরজা উপরে যাইবে সেই।। রাগতত্ত্ব লইয়া যে জন ভজে। সেই সে তাহার সন্ধান খুঁজে।। সহজ ভজন বিষম হয়। অনুগত বিনা কেহ না পায়।। চণ্ডীদাস বলে এ সার কথা। বুঝিলে পাইবে মরম-ব্যথা।। keyboard_arrow_right
  • সই সে কোন বিনোদ রায়
    সই সে কোন বিনোদ রায়। সে রূপ দেখিয়া যুবতি উমতি মদন মুরুছা পায়।। বঙ্কিম চাহনি ঈষৎ হাসনি সুধা রস সরোবরে। ভালে সে কামিনী দিবস রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। অধরে মুরলী সুতান সুমেলি কিবা সে মধুর বায়। মৃগ পাখী যত শুনি মুরছিত শিলা গলি গলি যায়।। যখনি দেখিলুঁ তখনি ভুলিলুঁ তোহে কহিলুঁ মরম। এ তিন জগতে […] keyboard_arrow_right
  • সই, এক বিনে মাওলা এক বিনে
    সই, এক বিনে মাওলা এক বিনে আর নাহি কোই। ধু আপে হরে আপে রাখে সখি, মাওলা আপে করে কেলি। আনন্দমোহন মাওলা খেলএ ধামালী।। আপেমন আপেতন আপেমন হরি। আপে কানু আপে রাধে আপে সে মুররি।। সৈয়দ মর্তুজা কহে সখি, মাওলা গোপতের চিন। পুরাণ পিরীতি খানি ভাবিলে নবীন।। keyboard_arrow_right
  • সই, কি হইল কালার জ্বালা
    সই, কি হইল কালার জ্বালা। রাতি দিন মন করে উচাটন হৃদয়ে জাগিছে কালা।। মুদিয়া নয়ন ঘুমাই যখন কানুরে স্বপনে দেখি। মনের মরম তোমারে কহিনু শুন গো মরম সখি।। ঘরে নাহি মন সদা উচাটন কি না হৈল মোর ব্যাধি। কি জানি কি হয় বাঁচিতে সংশয় কহ না ইহার বুধি।। সদাই আমার পরাণ-পুতলি কানুর চরণে বান্ধা। সে […] keyboard_arrow_right
  • সই, কে যাবে মথুরাপুর
    “সই, কে যাবে মথুরাপুর। এ হেন যাতনা তারে নিবেদিয়ে তবে পরিহরি দূর।। কেনে বা অবলা করিয়া বিকলা সেই সে আছয়ে ভাল। বরজ-রমণী কূলের কামিনী তাহার পরাণ গেল।। কে যাবে যাহ ত কানুর সম্মুখে তারে দিব এ হার। গজমতি ছড়া গাথুনি সুসারি গণনা নাহিক যার।। এহ হার তার গলায়ে পরাব কে এত আছয়ে হিতু।” এক নবরামা […] keyboard_arrow_right
  • সই, কেমনে জীব গো আর
    সই, কেমনে জীব গো আর। বুকে খেয়েছি শ্যামের শেল পিঠে হৈল পার।। মনু মনু মনু মনু গো সখি কালিয়া বাঁশীর গানে। সুজন দেখিয়া পীরিতি করিনু এমতি হবে কে জানে।। সকল গোকুল হইল আকুল শুনিয়া বাঁশীর কথা। খলের সহিতে পীরিতি করিয়া কি হ’ল অন্তরে ব্যথা।। স্থির হৈতে নারি প্রাণের সখি গো বুকে খেয়েছি ঘা। আঁখির জলেতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ