• সইরে আমার কি করে পরাণে
    সইরে, আমার কি করে পরাণে। প্রাণি মোর হরি নিল কালার বাঁশী টানে।। যেচাহসি দিমুবাঁশী তোরযেই শ্রদ্ধা। বাঙ্গাপায় মিনতি করি বাঁশী না ডাকিয় রাধা।। সৈয়দ মর্তুজা কহে শুন মোর কথা। মন মোর মজি রৈল বাঁশী পূরে যথা। keyboard_arrow_right
  • সকল দেব-ধর্ম আমার বেষ্টামী
    সকল দেব-ধর্ম আমার বেষ্টামী। ইষ্ট ছাড়া কষ্ট নাই মোর ঐটে ছাড়া নষ্টামী।। আজ কেমন সুখ ভাত রাঁধ জল আনা তাই কেন কেউ করে দেখ না, দুটো মুখের কথায় মোল্লা দিয়ে ইষ্ট গোঁসাইর কষ্টামী।। বোষ্টমী মোর শীতকালের খেঁতা তখন ইষ্ট গোসাই রয় কোথা। কোন্‌ কালে পরকাল হবে তাইতে ভজব গোস্বামী।। বোষ্টমীর গুণ বিষ্ণু জানে ভাই, আর […] keyboard_arrow_right
  • সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি
    সকল ভকত মেলি আনন্দে হুলাহুলি আইলা গৌরাঙ্গ দরশনে। গৌরাঙ্গ শুতিয়া আছে কেহ ত নাহিক কাছে নিশি জাগি মলিন বদনে।। ইহ বড় অদভুত রঙ্গ। উঠিয়া গৌরাঙ্গ হরি ভূমেতে বসিয়া ফেরি না বৈসয়ে কাহুক রঙ্গ।।ধ্রু।। দেখিয়া ভকতগণ চমকিতা হৈল মন বিরস বদন কি কারণে। সবে কহে হায় হায় কিছুই না বুঝা যায় কি ভাব উঠিল আজি মনে।। […] keyboard_arrow_right
  • সকল ভকত লৈয়া ফাগুয়া খেলায়
    সকল ভকত লৈয়া ফাগুয়া খেলায়। নদীয়ার মাঝে গোরা নাচিয়া বেড়ায়।। নিত্যানন্দ গদাধর নাচে দুই পাশে। নরহরি নাচে কিবা গোরা অভিলাষে।। নিত্যানন্দ সঙ্গে গৌরীদাস নাচে রঙ্গে । শ্রীবাস স্বরূপ নাচে গদাধর সঙ্গে।। গোরা মুখ হেরি নাচে অদ্বৈত রায়। অবনী ভাসায়ল প্রেমের বন্যায়।। গোবিন্দ মাধব বাসু তিন ভাই গায়। হরি বলি হরিদাস নাচিয়া বেড়ায়।। নদীয়া নাগরী সব […] keyboard_arrow_right
  • সকল সখি পরবোধি কামিনী আনি দিল পিয়া পাশ
    সকল সখি পরবোধি কামিনী আনি দিল পিয়া পাশ। জনু বান্ধি ব্যাধ বিপিনে সো মৃগি তেজই তীখ নিশাস।। বৈঠলি শয়ন সমীপে সুবদনি জতনে সমুখ না হোয়। ভেলি মানস ভ্রমই দশদিশ দেলি মনমথ কোয়।। কঠিন কাম কঠোর কামিনী মানে নাহি পরবোধ। নিবিড় নীবিবন্ধ কঠিন কঞ্চুক অধরে অধিক নিরোধ।। সকল গাত দুকূল দৃঢ় অতি কতিহু নাহি পরকাশ। পানি […] keyboard_arrow_right
  • সকলি কপালে করে
    সকলি কপালে করে! কপালের নাম গোপালচন্দ্র, কপালের নাম গুয়ে-গোবরে।। যদি থাকে এই কপালে, রত্ন এনে দেয় গোপালে। কপাল বিমতি হলে দূর্ববনে বাঘে মারে।। কেউ রাজা কেউ হয় ভিখারী, কপালের ফের হয় সবারি। মনের ফেরে বুঝতে নারি, খেটে মরি অন্ধকারে।। যার যেমন মনের ঘটনা তেমনি ফল পেয়েছে সে না। লালন বলে ভাবলে হয় না, বিধির কলম […] keyboard_arrow_right
  • সকলের সার হয়ে বৈষ্ণব গোঁসাই
    সকলের সার হয়ে বৈষ্ণব গোঁসাই। ভবনিধি তরাইতে আর কেহ নাই।। যাহারে করেন কৃপা বৈষ্ণব গোঁসাই। শ্রীকৃষ্ণের কৃপা পায়ে ইথে অন্য নাই।। এমন বৈষ্ণব পদ যেই নাহি ভজে। জপতপ কৈলে সেহো নরকেতে মজে।। এমন বৈষ্ণব সদা কৃপা কর মোরে। নরোত্তম কহে মোরে তার’ ভবঘোরে।। keyboard_arrow_right
  • সকালে যাই ধেনু ল’য়ে
    সকালে যাই ধেনু ল’য়ে। এ বনেতে ভয় আছে ভাই মা আমায় দিয়েছে ক’য়ে।। আজকার খেলা এই অবধি গোছা রে ভাই ধেনু আদি। প্রাণে বেঁচে থাক যদি কাল আবার খেলো আসিয়ে।। নিত্য নিত্য বন ছাড়ি সকালে যাইতাম বাড়ি । আজ আমাদের দেখে দেরি, মা আছে পথপানে চেয়ে।। বলেছিল মা যশোদে কানাইকে দিলাম বলা’র হাতে। ভাল মন্দ […] keyboard_arrow_right
  • সকালে অমনি বৃন্দা ঠাকুরাণী
    সকালে অমনি বৃন্দা ঠাকুরাণী আইল ললিতা বাস। কহিলা সকলি কানুর বিকলি মধুর বিনয় ভাষ।। শুনিয়া ললিতা মনে পাই বেথা দুজনে চলিলা ধাই। সজল নয়ানে মলিন বয়ানে যেখানে বসিয়া রাই।। ললিতা যাইয়া তারে উঠাইয়া করিলা আপন কোরে। আপন বসন অঞ্চলে তখন মোছয়ে নয়নলোরে।। তুহুঁ রসবতী জগতে খেয়াতি রূপে গুণে নাহি সীমা। সে বহু-বল্লভ আনের দুর্ল্লভ জানিয়া […] keyboard_arrow_right
  • সখা হে তোহে কহু আজুক ভাখি
    সখা হে তোহে কহু আজুক ভাখি। সিনানক বেরি যৈছে হাম পেখলুঁ কি কহব নহ-মুখ লাখি।। যমুনা কিনারে সোই রামা। সিনায়ত গোরি হাম রহু থোরি দূুর কটাক্ষে নেহায়ত হামা।। হেরইতে মঝু জীউ তুল ঢুঁরণে গেও মুরতি রহত তহি ঠারি তিরি জগ ভরখি উপমা পাইনয় পুন জীউ মুরতে সঞ্চারি। তৈখনে দেখলুঁ মো সমাধল সিনান চলব করত অনুমানি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ