• সখি, চল্‌ গো মোরে লইয়া, মথুরাতে প্রাণ-বন্ধুয়ার চরণ দেখি গিয়া
    সখি, চল্‌ গো মোরে লইয়া, মথুরাতে প্রাণ-বন্ধুয়ার চরণ দেখি গিয়া।। আর সে পারে বন্ধুয়ার বাড়ী, মধ্যেতে নদীয়া। ওরে, কে হইব পারের মাঝি, কে যাইব বাইয়া।। আর গোকুলের যতই নারী মন্ত্রণা করিয়া, এগো, রাধার সনে ফুল আনিতে রহে দাঁড়াইয়া।। আর যে জন রসিক হওরে পসার পাতিয়ো। এগো, পর মারিয়া সোনাপুরে গেলেনু চলিয়া।। আর রাধিকাও জলে যাইতে […] keyboard_arrow_right
  • সখিগণ আপন করি হাম জান
    সখিগণ আপন করি হাম জান। অন্তর বাহির না কহিল ভান।। স্ত্রীবধে যা কর ভয় নাহি হোয়। তাকর আগে সোঁপিল মোয়।। পহিলহি আদর নয়ন বিভঙ্গ। করইতে কোর আনল ভেও রঙ্গ।। এ সকল হামে সহা নাহি যায়। পিরীতি পুরুখ সনে কো করু চায়।। বিদ্যাপতি কহ অব নাহি জান। সুপুরুখ লাগি তেজবি নিজ প্রাণ।। keyboard_arrow_right
  • সখিগণে লয়ে সঙ্গে, রাধিকা চলিলা রঙ্গে
    সখিগণে লয়ে সঙ্গে, রাধিকা চলিলা রঙ্গে, যায় রাধা যমুনার ঘাটে। কদম্বের তলে বসি, কানাই রাজায় বাঁশী, ধবলী শাঙলি চরে মাঠে।। কানাই বসিয়া বাটে, রূপ দেখি প্রাণ ফাটে, আজ মোর কি হয় না জানি। চল সখি ঘরে যাই, কদম্ব-তলে সে কানাই, প্রাণ ফাটে তার বাঁশী শুনি।। অধীন রাজার বাণী শুন রাধা সুবদনী, বন্ধুয়া না দিব তোমা […] keyboard_arrow_right
  • সখিগন কন্দরে থোই কলেবর
    সখিগন কন্দরে থোই কলেবর ঘর সঞে বাহির হোয়। বিনি অবলম্বনে উঠই ন পারই অতয়ে নিবেদলুঁ তোয়।। মাধব কত পরবোধব তোয়। দেহ দিপতি গেল হার ভার ভেল জনম গমাওল রোয়।। অঙ্গুরি বলয়া ভেল কামে পিন্ধায়ল দারুন তুয়া নব নেহা। সখিগন সাহসে ছোই ন পারই তন্তুক দোসর দেহা। নবমি দসা গেলি দেখি আওলু চলি কালি রজনি অবসানে। […] keyboard_arrow_right
  • সখী সহ রাজিত এক জনি
    ‘সখী সহ রাজিত এক জনি জন সুতাকো সুত তা সুতকো সুত তা সুত ভক বদনী।। তমঃ রিপু সুত, ভ্রাতা পিতঃ বাহন তা অরি কটি যৌবনী।। মীন সুতা সুত, তা সুত নাসা, তা পর জড়িত মণি।। কনক খম্ব পর, লসত কঞ্চুকি, নাচত ঢরত ফণি। জ্ঞানদাস কহে, একল রাধিকা, গোকুল চন্দ্র ধনী।। keyboard_arrow_right
  • সখী গো কলঙ্কিনী করিল গো প্রাণ নাথে
    সখী গো কলঙ্কিনী করিল গো প্রাণ নাথে, যখনে প্রেম বাড়াইল বহুত ভরসা দিল, বলিছিল সঙ্গেতে গো নিতে ; আগে না জানি প্রাণ সপিয়াছিলাম শঠের হাতে, সাধ করি কলঙ্কের ডালা তুলিয়া লইলাম মাথে। পিরিতের শেল যাঁর অন্তরে সে কি আর বাঁচিতে পারে, সুখী হইয়া আপনার গৃহে, কুলটা হইলাম আমি প্রাণ বন্ধের পিরিতে। নিয়ামত হোসনে কয় প্রেম […] keyboard_arrow_right
  • সখী বলে শুন রাই করি নিবেদন
    সখী বলে শুন রাই করি নিবেদন। এক নাপিতানী ধরে শ্যামল বরণ।। মথুরা নগরে ঘর আইল কামাবারে। তুমার নাম করি ডাকি আনিলুঁ তাহারে।। রাধা বলে কামাইব আনহ তাহারে।। শুনি সখী ধাঞা গিঞা কহিল তাহারে।। রাধিকার আজ্ঞা হইল আস্য আমার সনে। শুনিয়া নাগর বড় আনন্দিত মনে।। পুলকে পূরল তনু গেল রাধার কাছে। শ্যামবর্ণ দেখি তবে বিনোদিনী পুছে।। […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে চলে ধনি বিনোদিনী রাই
    সখী সঙ্গে চলে ধনি বিনোদিনী রাই। পদ আধ চলে আর পড়ে মুরছাই।। চলিতে না পারে ধনি নিতম্বেরি ভরে। সখীর নিকটে পুছে কুঞ্জ কত দূরে।। ক্ষণহি সময়ে ধনি বৃন্দাবনে আইলা। মাধবী তরুর তলে শ্যামেরে দেখিলা ।। আইস আইস মোর বিনোদিনী রাধা । দরশনে দূরে গেল মনসিজ বাধা।। তুমি মোর সরবস নয়নের তারা। তোমাবিনে দশদিগ হেরি আন্ধিয়ারা।। […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি
    সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেনকালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি।। রাধা রাধা রব করি বাজিল বাঁশরি।। শুনিতে পাইল ধ্বনি রাধিকা সুন্দরী।। তোর লাজ নাই রে বাঁশী কর অহঙ্কার । সর্প হয়ে দংশাইলে শ্রবণে আমার।। তোরে নিষেধ করি বাঁশী তোরে নিষেধ করি সহনে না যায় আর শ্রবণে মূরলী।। এত বলি সুন্দরী করয়ে রোদন। গোবিন্দদাসেতে কয় […] keyboard_arrow_right
  • সখীগণ মেলি বহু বচন কেল
    সখীগণ মেলি বহু বচন কেল। মানিনী শুনি কছু উতর না দেল।। কোপে কহয়ে শুন নাগর কান। এতহুঁ করায়সি কাহে অপমান।। কাহে তুহুঁ পুনপুন দগধসি মোয়। যাহ চলি তুহুঁ যাঁহা নিবসই সোয়।। জ্ঞানদাস কহে শুন বিনোদিনী । তুয়া লাগি মুগধ শ্যাম চিন্তামনি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ