• সখীমুখে শুনিয়ে এ কথা
    সখীমুখে শুনিয়ে এ কথা। রাধিকা হইলা বিষাদিতা।। একি কহ বিস্ময় বচন। অকালে কুলিশ ঘাতন।। রোই রোই শ্রীরাধিকা বোলে। এই ছিল আমার কপালে।। কি না হৈতে হায় কি হইল। পরাণ বন্ধুয়া কোথা গেল।। কেনবা করিলাম হাম মান। হারাইলাম নব ঘনশ্যাম।। কেশ বেশ না সম্বরে ধনী। কুণ্ড মুখে ধাইল অমনি।। রাধা সঙ্গে যায় সখীগণ। কৃষ্ণ বলি করয়ে […] keyboard_arrow_right
  • সখীর বচন শুনি হিয়া উতরোল
    সখীর বচন শুনি হিয়া উতরোল। কহই না পারই গদগদ বোল।। নয়নে বহয়ে ঘন আনন্দ লোর। পদ আধ চলে রাই সখি করি কোর।। আবেশে সখীর অঙ্গে হেলাইয়া অঙ্গ। চলে বা না চলে অতি রসের তরঙ্গ।। জ্ঞানদাস কহে চল ঝট কুঞ্জে যাই। প্রেমধন দিয়া তুমি কিনহ কানাই।। keyboard_arrow_right
  • সখীর বচন শুনি বিদগধ নাগর
    সখীর বচন শুনি, বিদগধ নাগর, আকুল অথির পরাণ। তুরিতহি গমন কয়ল রাই পাশহি, ঢর ঢর সজল নয়ান।। কহ সখি কৈছে মিটায়ব মান। হামে পরিবাদ করয়ে যত রঙ্গিণি হাম যৈছে তুহু পরমাণ।। তাহা বিনু নিশিদিশি, মনে নাহি ভাওই , সো মুখ সতত ধিয়ান। ও মধু বোল শ্রবণে লাগি রহু তছু গুণ করি হাম গান।। এত কহি […] keyboard_arrow_right
  • সখীর বচন শুনিতে নাগর
    সখীর বচন শুনিতে নাগর বিস্মিত হইলা বড়ি। যেমন দারুণ শেল পশি হৃদে তেমনি নিশ্বাস ছাড়ি।। ব্যাকুল বিরহ বচন স্বরূপ চকিত নয়নে চায়। ব্যথাটি পাইয়া সে নব নাগর করুণ-নয়নে চায়।। সখীমুখপানে চাহি কহে বাণী রসিয়া নাগর কান। “পুন পুন কহ রাধার সংবাদ শুনিতে শুনিয়ে আন।।” সখী পুন কহে আঁখি ভরি লোহে মোহেতে আকুল হয়ে। “সে নব […] keyboard_arrow_right
  • সখীর সমাজে রাই আছিল বসিয়া
    সখীর সমাজে রাই আছিল বসিয়া। হেনকালে রাধা বলি বাজিল বাঁশিয়া ।। রাই কহে ললিতারে বলিয়ে তোমারে। শুন দেখি কোন কুঞ্জে বাঁশি ডাকে মোরে।। সুকুঞ্চিত কেশে রাই বান্ধয়ে কবরী। কুন্তলে বকুলমালা গুঞ্জরে ভ্রমরী।। হরি অভিসারে চলু বিনোদিনী রাধা। নীলবসনে মুখ ঝাঁপিয়াছে আধা।। চন্দনের বিন্দু বিন্দু মালা লৈয়া করে। পদ আধ চলে বলে নাগর কত দূরে ।। […] keyboard_arrow_right
  • সখীর সহিতে বেশের মন্দিরে
    সখীর সহিতে বেশের মন্দিরে পশিলা আনন্দ চিতে। ত্যজি নীলশাড়ী পীতধড়া পরি পাগ্‌ড়ী বাঁধিল মাথে।। মৃগমদে তনু মাখে সখীগণ যেমত হইল কানু। সিন্দূর ঝাঁপিয়া তিলক রচিল চূড়াটি প্রভাত ভানু।। মকর কুণ্ডল করে ঝলমল দোলয়ে রাধার কাণে। কটিতে ঘুঙ্গুর চরণে নূপুর রাখাল সাজে সখীগণে।। নব নব বালা রাখাল সাজিলা রাধার সুখের তরে। কহে পূর্ণানন্দ হয়ে প্রেমানন্দ যাইবা […] keyboard_arrow_right
  • সগর সঁসারক সারে
    সগর সঁসারক সারে। অছএ সুরত রস হমর পসারে।। ছুই জনু হলহ কহ্নাই। আরতি মান ন হলিঅ নরাই।। দুরহি রহও মোরি সেবা। পহলি পঢ়ঞোক উধারি ন দেবা।। হৃদয় হার মোর দেখী। লোভে নিকট নহি হোএব বিসেখী।। মিলত উচিত পরপাটী। মধথ মনোজ ঘরহি ঘর সাটী।। বিদ্যাপতি কহ নারী। হরি সয়ঁ কৈসন রৌক উধারী।। keyboard_arrow_right
  • সগরিও রঅনি চান্দময় হেরি
    সগরিও রঅনি চান্দময় হেরি, মনে মনে ধনি পুলকলি কত বেরি। কালি দিবসসঞো হোএত আন্ধার অপনে সু…হে করব অভিসার। সখি মঞে কী কহব হৃদয় জত বাস। অপনেহিঁ নিধি আইলি জনি পাস। একরূপ রহ জুগ বহি জাএ তেঁ গুণগৌরবে এহে উপাএ। খান্ত নিসাকর গরসঅো রাহু হো নহি দুখ বিরহী জনকাহু। বিদ্যাপতি ভন সুনু বরনারি অবসর জানি জে […] keyboard_arrow_right
  • সঙ্কেত পাইঞা তুমি আইলে আপনি
    সঙ্কেত পাইঞা তুমি আইলে আপনি। কহিব সকল কথা জাগিব রজনী।। আপনি কহিব আমি আপন বসত। গৃহ মাঝে লোক লাজে গোঁয়াইব কত।। নিশি দিশি মনে মোর উঠে যত খানি। না দেখিলে যত হএ বুঝহ আপনি।। কুহু নিশি সময়ে পাইলাম তোমার লাগ। প্রকাশিব মনে মোর যত অনুরাগ।। বিরলে পাইলুঁ তোমা ছাড়িব কেমনে। লুকাঞা রাখিব তোমা যৌবনের বনে।। […] keyboard_arrow_right
  • সঙ্কেত-কাননে যাই
    সঙ্কেত-কাননে যাই। শেজ বিছায়ল রাই।। শ্যাম-মন-মোহন-সাধা। বেশ বনায়ত রাধা।।ধ্রু।। চাঁচর চিকুর সঙারি। বেণি বনায়ল গোরি।। সীথঁহি সিন্দুর দেল। তিমিরে অরুণ উগি গেল।। সুললিত কুচ-যুগ মাঝে। মৃগমদ-পত্র বিরাজে।। অঞ্জনে নয়ন উজোর। শ্রুতি মণি-কুণ্ডল দোল।। নাসা-শিখরে সুভাতি। কনয়া-ঘটিত গজ-মোতি।। চিবুকহি মৃগমদ-বিন্দু। ঝলমল আনন-ইন্দু।। জগ-মন-মোহিনি বেশে। বৈঠলি কুঞ্জ-আবাসে।। চন্দ্রশেখর অনুমান। আজু ত মোহরি কান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ