• ওরে, মন আমার গেল জানা
    ওরে, মন আমার গেল জানা। কারো রবে না ধন জীবন-যৌবন, তবে রে কেন এত বাসনা।। একবার সবুরের দেশে বও দেখি দম ক’ষে, উঠিস না রে ভেসে পেয়ে যাতনা।। যে করিল কালার চরণেরি আশা জান না রে ও মন, তাহার কি দশা, ভক্ত বলি রাজা ছিল, রাজত্ব তার নিল বামনরূপে প্রভু করে ছলনা।। কর্ণ রাজা ভবে […] keyboard_arrow_right
  • ওলো সজনী সে ত সন্নিধানে
    ওলো সজনী সে ত সন্নিধানে, চুপি চুপি-বাজাও ভেরী, বাজাও বৃন্দাবনে। দমকলে মুরারী টান হাফজ দমভরিয়ে, কল্‌টিপিয়ে কল্পনাতে ডাইনেবাঁয় আনে। দুর্‌বিণেতে ধ্যান ধর গুল্‌বন খেছিয়ে, আবজালালে মারে বৈটা দীলদরিয়ায় টানে। সুরধুনী তীরে বাতি কিরণের ছটা, হৃদয় উদয় কর পূর্ণমাসি চাঁনে। দম ভরিয়ে দম সাধনে চিত্তে হও চতুর, যমুনাতে ঝাম্প দিয়ে ধৈর্য ধর আসনে। আসনেতে শুদ্ধমতি দুর্‌বিণ […] keyboard_arrow_right
  • ওহুঁ রাহুভীত এহু নিসঙ্ক
    ওহু রাহুভীত এহু নিসঙ্ক ওহু কলঙ্কী ই ন কলঙ্ক।। সম বোলাইতে অনুচিত মন জাগ সোনাক তুরনা কাগ কি নাগ।। এ সখি পিআ মোর বড় অগেআন বোলথি বদন তোর চান্দ সমান। চান্দহু চাহি কুটিল কুটাখ তঅে কামিনী বিকিরএ রাখ।। উথি আচ্ছ সুধা, ইথী অচ্ছ হাস এত বা অচ্ছ কিছু তুলনা ভাস।। ভনই বিদ্যাপতি কবি কণ্ঠহার তনিকা […] keyboard_arrow_right
  • ওহে নাগরবর শুনহে মূরলীধর
    ওহে নাগরবর শুনহে মূরলীধর নিবেদন করি তুয়া পায়। চরণ-নখর মণি জনু চান্দের গাঁথুনি ভাল শোভে আমার গলায়।। শ্রীদামের সঙ্গে সঙ্গে যখন তুমি যাওহে রঙ্গে তখন আমি আঙ্গিনায় দাঁড়াঞা। মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আঁখি রইল তুয়া পথ চাঞা।। যখন তোমায় পড়ে মনে চাহি বৃন্দাবন পানে আল্যাইলে কেশ নাহি বান্ধি। রন্ধনশালাতে যাই তুয়া বন্ধুর […] keyboard_arrow_right
  • ওহে নাথ কি দিব তোমারে
    ওহে নাথ কি দিব তোমারে। কি দিব কি দিব করি মনে করি আমি। যে ধন তোমারে দিব সেই ধন তুমি।। তুমি সে আমার নাথ আমি সে তোমার। তোমার তোমাকে দিব কি যাবে আমার।। যতেক বাসনা মোর তুমি তার সিধি। তোমা হেন প্রাণনাথ মোরে দিল বিধি।। ধন জন দেহ গেহ সকলি তোমার। জ্ঞানদাস কহে ধনি এই […] keyboard_arrow_right
  • ওহে বড়ই বিষম বিরহ-নারা
    “ওহে বড়ই বিষম বিরহ-নারা। কিছু নাহি খায় শিযেতে লুকায় পাঁজর হৈয়াছে সারা।। শুনি কি না শুনি কহে সরু বাণী যেন অরুন্ধতী তারা। কনক রতন যেন মলিয়ান চকিত লোচন-তারা।। শ্রবণ নয়ন ঝরে অনুক্ষণ যেনক শায়ন-ধারা। নেতের বসনে মুছিব কেমনে এত বল আছে কারা।। এখন তখন তাহার জীবন না চলে কণ্ঠের নালা।” চণ্ডীদাসে কহে– “তুরিতে চলহে, বিলম্ব […] keyboard_arrow_right
  • ওহে রাধাকান্ত বারেক আইস
    ওহে রাধাকান্ত বারেক আইস নয়ান ভরিয়া তোমা দেখি। না দেখিয়া চাঁদমুখ সদাই বিদরে বুক বুঝাইলে না বুঝে দুই আঁখি।। চান্দ মুখ নিরখিয়ে কর্পূর তাম্বুল দিয়ে যোগাইতে বড় হয় সাধে। তুমি গুণনিধি ময় তবে কেন দয়া নয় মোর ভাগ্যে বিধি হৈল বাদে।। সে মুখ সুন্দর কান্তি চিত্র ভূষণ ভাঁতি পশি গেল হিয়ার মাঝারে। আহা আহা মরি […] keyboard_arrow_right
  • ওহে তোমরা কে হে চন্দ্রবদনী ধনি-দে
    ওহে তোমরা কে হে চন্দ্রবদনী ধনি-দে। সুন্দর বদনী ধনি পঞ্চম-ভাষণি নবীন যৌবনী তোমরা কেহে।। তোমরা ডাকিছ সুখে তরণি পড়েছে পাকে আপনা সামালি তবে যাই হে। ওহে চন্দ্রবদনী ধনি দে হে।। নাবিক রতন মণি তরণী নিকটে আনি চড় সভে পার করি আমি হে। শুন সুবদনী ধনি হরিষে ভরল তনি তরণিতে চড়ি সখি মেলি হে।। নৌতুন নাবিক […] keyboard_arrow_right
  • ওহে নাথ সেই যদি আইলে
    ওহে নাথ সেই যদি আইলে অনেক দিনের পরে হে। আসবে যদি ছিল মনে। এত দুঃখ দিলে কেনে।। ব্রজাঙ্গনার নয়ন বারি। রাখিয়াছি ঝারি ভরি।। এস চরণ ধৌত করি হে।। keyboard_arrow_right
  • ওহে নাবিক কে জানে তোমার মহিমা
    ওহে নাবিক কে জানে তোমার মহিমা। নাম নৌকায় নিরবধি পার কার ভবনদী তব আগে কি ছার যমুনা।। চরণ তরণী যার যে করে তোমারে সার কিবা তার পারের ভাবনা। পাইয়া চরণরেণু পাষাণ মানবী তনু কাষ্ঠ নৌকা–পদে হইল সোণা।। অজামিল পাপী ছিল সেহত তরিয়া গেল চরণ করিয়া আরাধনা। হেন পদ অনুভবে যাহার পরাণ যাবে নাহি তার যমের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ